, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর ব্যবসায়িক অঙ্গনে নতুন উত্তাপ ছড়িয়ে পড়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী বছর ১৫ জানুয়ারী ২০২৬-২০২৮ মেয়াদের জন্য পরিচালনা পর্ষদ গঠনে এবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার ছিলো মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। এতে চেম্বার অব কমার্স ভবনে দেখা গেছে নির্বাচনী উৎসব। এতো মোট ভোটার রয়েছে ২৮৯৮ জন্য।
সভাপতি পদে মনোনয়ন দাখিল করেছেন তিন জন। এরা হলেন, চেম্বারের সাবেক সভাপতি হাসেন আলী, খন্দকার মিজানুর রহমান খোকন, আব্দুল আওয়াল খান চৌধুরি জোতি।
১৯৫১ সালে প্রতিষ্ঠিত রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ দেশের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সংগঠন। বাণিজ্য, ট্রেড, শিল্প, কৃষি, সেবা- বিভিন্ন পেশাজীবী ও উদ্যোক্তা এই চেম্বারের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তবে গত এক দশক ধরে চেম্বারের উপর নেতৃত্ব সংকট তৈরি হয়েছিল।
২০১২ সালের পর টানা ছয়টি কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় কার্যকর নেতৃত্ব এবং উন্নয়নমূলক উদ্যোগে স্থবিরতা দেখা দেয় বলে অনেক ব্যবসায়ী মনে করছেন।