, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে “বিভাগীয় কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও সমন্বয় কমিটিরি সভা অনুষ্ঠিত।”
রাজশাহী বিভাগীয় পরিবার পরিকল্পনা দপ্তরের সভাকক্ষে ১০ ডিসেম্বর ডাসকো ফাউন্ডেশনের অ-ঊগচঙডঊজ প্রকল্পের সহযোগিতায় “বিভাগীয় কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও সমন্বয় কমিটির সভা” অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ড. কস্তুরী আমিনা কুইন, পরিচালক, পরিবার পরিকল্পনা, রাজশাহী বিভাগ। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ডা: হাবিবুর রহমান, পরিচালক, স্বাস্থ্য, রাজশাহী বিভাগ, এবং সদস্য সচিব হিসেবে সভা সঞ্চালন করেন ডা: মাহবুবুল আলম, সহকারী পরিচালক (সিসি) ও রিজিওনাল কনসালটেন্ট, এফপিসিএস-কিউআইটি, রাজশাহী অঞ্চল।
সভায় আরো উপস্থিত ছিলেন মোহাম্মাদ শাহজাহান মিয়া-পুলিশ সুপার, ডিআইজি অফিস, ডা: এস.আই.এম রাজিউল করিম-সিভিল সার্জন, আব্দুল ওয়াহাব-জেলা শিক্ষা অফিসার, আব্দুর রাজ্জাক-উপপরিচালক, পরিবার পরিকল্পনা, শবনম শিরিন-উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, আবুল কাশেম-উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, শরিফুল ইসলাম-উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, রিজিয়া খাতুন-উপপরিচালক, বিভাগীয় সমাজ সেবা অফিস রাজশাহীসহ এনজিও প্রতিনিধি, কিশোর-কিশোরী ও সাংবাদিকবৃন্দ।
সভায় প্রকল্প সমন্বয়কারী আব্দুল্লাহ সভার উদ্দেশ্য ও অ-ঊগচঙডঊজ প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতি উপস্থাপন করেন। উপস্থাপনায় তিনি উল্লেখ করেন যে- কিশোর-কিশোরীদের জন্য কৈশোর বান্ধব স্বা¯’্যসেবা সহজলভ্য ও শক্তিশালী করতে প্রকল্পটি রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের ২৫টি মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং সংশ্লিষ্ট ইউনিয়ন সমূহে কাজ করছে। ৫০টি স্কুলে কৈশোর বান্ধব লাইব্রেরি কর্নার স্থাপন, কিশোর-কিশোরী ফোরাম গঠন এবং সচেতনতামূলক সেশন প্রদান করা হচ্ছে। অ-ঊগচঙডঊজ প্রকল্পের মাধ্যমে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং, ক্ষতিকর সামাজিক প্রথা প্রতিরোধে কাজ করে আসছে। প্রকল্প এলাকায় কিশোর-কিশোরীদের স্বা¯’্যসেবা কেন্দ্রে সেবা গ্রহণে উদ্বুদ্ধ করা হচ্ছে।
সহ-সভাপতি তাঁর বক্তব্যে বলেন-স্বাস্থ্য অর্থ হচ্ছে শারীরিক, মানসিক, সামাজিক ও আত্মিকভাবে সুস্থ থাকা। কিশোর-কিশোরীদের আমরা যদি সব ক্ষেত্রে সুস্থ রাখতে পারি তাহলে জাতি একটি সুন্দর ভবিষ্যৎ পাবে। সম্মিলিত প্রচেষ্টায় কিশোর-কিশোরীদের মানসিক স্বা¯ে’্যর উন্নয়ন সম্ভব।
সভাপতি তার বক্তব্যে বলেন-কিশোর-কিশোরীদের সুস্থতা নিশ্চিত করতে পরিবার পরিকল্পনা বিভাগ অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছে। ডাসকো ফাউন্ডেশনের অ-ঊগচঙডঊজ প্রকল্পের সহযোগিতা পরিবার পরিকল্পনা বিভাগের নতুন গতি সঞ্চার করেছে। কিশোর-কিশোরীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য উন্নয়নে সকল দপ্তরের ভূমিকা অপরিসীম। এই ধরণের সমন্বয় সভা মাঠ পর্যায়ের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং ভূমিকা রাখবে।
এ সময় দুই জন কিশোর-কিশোরী তাদের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করেন। সভায় অংশগ্রহণকারীরা প্রকল্পের উদ্যোগগুলোকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে আরও সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
রাজশাহী বিভাগে কিশোর-কিশোরীদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। অ-ঊগচঙডঊজ প্রকল্পের সহায়তায় আয়োজিত এই সমন্বয় সভা বিভাগীয় পর্যায়ে কিশোর-কিশোরী স্বাস্থ্য সেবার মান উন্নয়নে নতুন দিক নির্দেশনা প্রদান করেছে।