, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ বলেছেন, অন্যান্য বছরের তুলনায় এবছরের বেগম রোকেয়া দিবসের আবেদনটি ভিন্ন রকমের। ‘আমিই রোকেয়া’ কথাটির অন্তর্নিহিত তাৎপর্য অনেক বিশাল। ১০০ বছর আগে বেগম রোকেয়া যে সংগ্রামের যাত্রা শুরু করেছিলেন, তার সংগ্রামের পথযাত্রায় আজকে আমরা এ পর্যায়ে এসে উপনীত হয়েছি।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবসে রাজশাহী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভা ও অদম্য নারীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, আজকে নারীরা কোনো অংশে পিছিয়ে নেই। শিক্ষায়, লেখাপড়ায় কিংবা চাকরিতে এমনকি আন্দোলন-সংগ্রামেও আমরা তাদেরকে অংশ নিতে দেখেছি। ডা. সিতারা বেগম, তারামন বিবিসহ অসংখ্য নারী মুক্তিযুদ্ধ করেছেন। জাতীয় খেতাব পেয়েছেন। আমরা ২৪ এর গণ-অভ্যুত্থানেও দেখেছি নারীরা আন্দোলনকে এগিয়ে নিয়েছেন, বেগবান করেছেন। কাজেই সব সফলতা ও আন্দোলন-সংগ্রামে নারীদের অংশগ্রহণ আমাদের সমাজে বিদ্যমান রয়েছে।
তিনি বলেন, আজকে অদম্য নারীদের থেকে যে সংগ্রামের কথা শুনলাম তা আসলে গল্পের মতো। মনে হয় কোনো লেখকের লেখনিতে উঠে আসা সংগ্রামী গল্প। কিন্তু বাস্তবেই তারা এই কষ্টকর ও দুরূহ পথ পাড়ি দিয়ে এ পর্যন্ত এসেছেন। এমন পারিবারিক-সামাজিক বাধাসহ বিভিন্ন নির্যাতন, অসহযোগিতা পার করে এ পর্যায়ে আসা সত্যিই খুব দুরূহ। এজন্যই বলা হয় অদম্য নারী, অদম্য পুরুষ কিন্তু বলা হয় না। আজকে যারা সংগ্রামের কথা বললেন এরকম আরও অনেক নারী আছে, তাদেরকে খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। অদম্য নারীদের কাছ থেকে যেসব বার্তা পাওয়া গেছে তা অন্যদেরকে সামনের পথ চলায় অনুপ্রেরণা জোগাবে বলে উল্লেখ করেন তিনি।
এ সময় তিনি তথ্য অধিদফতর, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে অদম্য নারীদের জীবনী নিয়ে ভিজুয়াল ডকুমেন্টারি তৈরি করে প্রচারের জন্য অনুরোধ জানান যাতে করে সমাজের অন্যান্য নারীরা অনুপ্রাণিত হন।
রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, সিভিল সার্জন ডা. এস.আই.এম. রাজিউল করিম। রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ৫টি ক্যাটাগরিতে সিটি কর্পোরেশন পর্যায়ে ৩ জন এবং জেলা পর্যায়ে ৫ জনসহ মোট নির্বাচিত ৮ জন শ্রেষ্ঠ ‘অদম্য নারী’দের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। এবছরে রাজশাহী সিটি কর্পোরেশন পর্যায়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ ‘অদম্য নারী’ হলেন রাজশাহী হড়গ্রাম বাজারের মোসা. হাছিনা ইয়াসমিন, সফল জননী নারী ক্যাটাগরিতে শালবাগান পাওয়ার হাউস মোড়ের মোসা. নুরজাহান বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামে জয়ী নারী ক্যাটাগরিতে দাসপুকুরের মোসা. শারমিন বেগম। জেলা পর্যায়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ ‘অদম্য নারী’ হলেন হড়গ্রাম বাজারের মোসা. হাছিনা ইয়াসমিন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে রাজশাহী পুঠিয়ার পচামাড়িয়ার সুমনা সরকার, সফল জননী নারী ক্যাটাগরিতে মোহনপুর মহব্বতপুরের মোসা. রাশেদা বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামে জয়ী নারী ক্যাটাগরিতে চারঘাট মেরামতপুরের মোসা. রাজিয়া খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে বাঘা মুর্শিদপুরের আরিফা জেসমিন।
অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সভানেত্রী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সারাদেশের ন্যায় রাজশাহীতেও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে নানা আয়োজনে বিভিন্ন উপজেলায় দিবসটি পালিত হয়।
নওগাঁ: জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আমেনা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় সিভিল সার্জন ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাদিয়া আফরিন নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি কায়েস উদ্দিন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলা পর্যায়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী সদর উপজেলার নারী শামীমা খানম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী সাপাহার উপজেলার নারী মোসাম্মৎ উম্মে সালিমা শালিমা, শিক্ষা-চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী পত্নীতলা উপজেলার মোসাম্মৎ সেলিনা আক্তার, সফল জননী রানীনগর উপজেলার মোমেনা বিবি এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের সাপাহার উপজেলার রফিজাকে সম্মাননা দেয়া হয়। এছাড়াও নওগাঁ সদর উপজেলা পর্যায়ে ৩ জন নারী’কে অদম্য নারী হিসেবে সন্মাননা প্রদান করা হয়েছে। তারা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী শামীমা খানম, নির্যাতনের দু:স্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী ছায়েবা আক্তার এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন এমন নারী আছমা আক্তার।
শিবগঞ্জ: দিবসটি উপলক্ষে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এবং শিবগঞ্জ পৌরসভার আয়োজনে পৌরসভা চত্বরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিতে নেতৃত্ব দেন নবাগত শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ। এ সময় র্যালিতে উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের প্রধানগণ, মহিলা সংস্থার কর্মকর্তা এবং পৌর কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ বলেন, “নারীশিক্ষা ও নারীমুক্তি আন্দোলনে বেগম রোকেয়ার অবদান আমাদের সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে। তার আদর্শ আজও নারী উন্নয়নের পথপ্রদর্শক।”
মহাদেবপুর: উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান। সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খুরশিদুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম হাঙ্গার প্রজেক্টের এম সাখাওয়াত হোসেন, ডাসকো ফাউন্ডেশনের তামান্না জাবীন প্রমুখ। আলোচনা সভার শেষে চার জন জয়ীতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ক্ষেতলাল: দিবসটি উদযাপনে সকালে একটি র্যালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাজ্জাদ পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী। এস এম মশিউর রহমান তুহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওসি তদন্ত এস এম কামাল হোসাইন, অধ্যক্ষ হাফিজুর রহমান, প্রধান শিক্ষক আজিজার রহমান, ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম, হোসনে আরা প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ৫ জন অদম্য নারীদের হাতে পুরস্কার তুলেদেন অতিথি বৃন্দ।
পবা: দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে নওহাটা পৌরসভা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় আয়োজিত র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরাফাত আমান আজিজ। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষের সামনে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় জীবনের দীর্ঘ সংগ্রাম, প্রতিকূলতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ পাঁচ অদম্য নারীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন, রাজশাহী সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক সরকার রাহনুমা আফরোজ, কৃষি কর্মকর্তা এমএ মান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, হিসাবরক্ষক কর্মকর্তা সাজ্জাদ হোসেন, পৌর নগর পরিকল্পনাবিদ গৌতম কুমার রায়, উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রহিম, প্রধান সহকারী নূরুল ইসলাম প্রমুখ। এছাড়া নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কর্মকর্তাসহ পৌরসভার সকল কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
টাঙ্গাইল: উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবাহী কমকর্তা মো. শাহীন মাহমুদ। উপজেলা মহিলা বিষয়ক কমকর্তা মো. শওকত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী এস এম ফারুক ইমামসহ অন্যান্যরা। অনুষ্ঠানে অর্থনৈতিক সাফল্যের ক্ষেত্রে তানজিনা আমিন, সফল জননীর ক্ষেত্রে দুলেশ্বরী,নির্যাতনের দু:স্বপ্ন মুছে যাওয়া জীবন সংগ্রামে জয়ী জবেদা বেগম ও সমাজ উন্নয়নে অসাম্য অবদান রেখেছেন বকুল বেগম কে জয়িতাকে পুরুস্কার প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ: অদম্য নারী পুরস্কার” শীর্ষক কার্যক্রমের আওতায় আলোচনা সভা এবং জেলা পর্যায়ের ৫ অদম্য নারীকে সংবর্ধনা দেয়া হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সূচনা বক্তব্য দেন, জেলা মিহলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার। এছাড়াও বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, জেলা তথ্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল আহাদ, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা শফিকুল ইসলাম খানশুর।জেলা পর্যায়ে সংবর্ধনা প্রাপ্ত ৫ শ্রেষ্ঠ অদম্য নারীর মধ্যে অর্থনৈতিকভাবে সফল নারী হিসেবে সংবর্ধনা পেয়েছেন সদর উপজেলার শরিফা খাতনু, শিক্ষা ও চাকরি জীবনে সফল নারী নিসাতারা খাতুন, সফল জননী গোমস্তাপুর উপজেলার রোকেয়া বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী ভোলাহাট উপজেলার নাজিমা খাতুন ও সামজ উন্নয়নে অসামন্য অবদান রাখা নারী শিবগঞ্জ উপজেলার সুমাইয়া ইসলাম।
পাঁচবিবি: উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদের সভাপতিত্বে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, থানার তদন্ত কর্মকর্তা ইমায়েদুর আজাদী, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক আব্দুল হাই মাষ্টার ও প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী সহ বিভিন্ন সরকারি, বে-সরকারি, এনজিও প্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। পরে উপজেলার ৫’জন সফল অদম্য নারীকে রোকেয়া সম্মাননা প্রদান করেন অতিথিরা।
আত্রাই: মহিলা বিষয়ক অধিদপ্তর ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম-এর সভাপতিত্বে উপজেলা প্রতিবন্ধী বিষয় কর্মকর্তা পি.এম কামরুজ্জামানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম।
এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. আনিছুর রহমান সহ উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সাথী আক্তার, নাজমুন নাহার, শেফালী রাণী সূত্রধর, চাম্পা বিবি ও ছালমা বেগম-কে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।
পত্নীতলা: পত্নীতলায় উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার আয়োজনে এবং বেসরকারী এনজিও সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, কারিতাস, ডাসকো ফাউন্ডেশন, আলোহা সোস্যাল সার্ভিসেস পত্নীতলার সহযোগিতায় মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে দিবসের তাৎপর্য তলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুজ্জামান মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম খালিদ সাইফুল্লাহ্, উপজেলা মৎস্য কর্মকর্তা রুজিনা পারভীন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আশীষ কুমার দেবনাথ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রোল্লাদ কুমার কুন্ডু, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোরশেদুল আলম, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন, আলোহা সোস্যাল সার্ভিসেস এর নির্বাহী পরিচালক মিনারা বেগম, দি হাঙ্গার প্রজেক্ট’র এলাকা সমন্বয়কারী আছির উদ্দীন, কারিতাস বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক একরামুল হক, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং তাদের স্টেকহোল্ডারগণ সহ অন্যান্য কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, সূধীজন প্রমূখ।
আলোচনা শেষে উপজেলার অদম্য চারজন নারীকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য জয়ীতা সম্মাননা ২০২৫ প্রদান করা হয়। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে উপজেলার যদুবাটি গ্রামের উম্মে হাবীবা, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে কৈবর্ত্তখন্ড গ্রামের সেলিনা আখতার, সফল জননী হিসেবে উপজেলার পাটিআমলাই গ্রামের রেহেনা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য উপজেলার কাশিপুর দ্ত্তপাড়া গ্রামের নাহিদা আক্তার জলিকে সম্মাননা হিসেবে ক্রেস্ট, সার্টিফিকেট এবং উত্তরীয় প্রদান করা হয়।
নাচোল: মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম, নাচোল থানার অফিসার ইনচার্জ আসলাম আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজনু মিয়া, পিআইও দুলাল উদ্দিন, নাচোল সরকারী কলেজের শিক্ষক আমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ এনজিও কর্মী, মিডিয়াকর্মী উপস্থিত ছিলেন। বেগম রোকেয়ার জীবনীর উপর আলোচনা শেষে অদম্য নারী পুরস্কার শীর্ষক কার্যক্রমের আওতায় ৫জন অদম্য নারীকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক, ডাসকো ফাউন্ডেশন দিবসটি উদযাপন করেন।
গোদাগাড়ী: জীবনের দীর্ঘ সংগ্রাম, কষ্ট ও সাফল্যে অসাধারণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ গোদাগাড়ীতে পাঁচ নারীকে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা। বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা কনফারেন্স রুমে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয় “অদম্য নারী” শীর্ষক এ অনুষ্ঠানের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোদাগাড়ী মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাদাত রত্ন ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম অতিথিরা অদম্য নারীদের হাতে সনদ ও সম্মাননা স্মারক তুলে দেন।বক্তারা নারী শিক্ষা , অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ৫ জন অদম্য নারীদের সম্মামননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্ত নারীরা নিজেদের জীবনের পথচলার গল্প তুলে ধরে জানান, কীভাবে নানা বাধা, বঞ্চনা ও নির্যাতনের বিরদ্ধে লড়ে তারা আজকের অবস্থানে পৌঁছেছেন।
অদম্য নারী রুপালি বেগম তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ছোট থেকে বড় হওয়ার পথটা সহজ ছিল না। অপমান, নির্যাতন আর লাঞ্ছনা সঙ্গী করেই এগোতে হয়েছে। তবুও হার মানিনি, ভয় পাইনি। অগ্রগতির জন্য সবসময় কঠোর পরিশ্রম করেছি।
আরেক সম্মাননা প্রাপ্ত শারমিন আক্তার বলেন, বিয়ের পর থেকেই নির্যাতনের শিকার হচ্ছি। মা-ছেলের পরিবার হিসেবে অনেক লাঞ্ছনা সয়েও টিকে আছি। ভবিষ্যৎ কী হবে জানি না, তবে বিশ্বাস করি, একদিন সফলতা আসবেই। অনুষ্ঠানে বক্তারা বেগম রোকেয়া দিবসে নারীর প্রতি সহিংসতা রোধ, তাদের অধিকার নিশ্চিতকরণ এবং সমাজে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। সম্মাননা প্রাপ্তদের অদম্য মনোবল ও দৃঢ় ইচ্ছাশক্তিকে সমাজের জন্য অনুপ্রেরণাদায়ক বলে মন্তব্য করেন তারা।
মোহনপুর: উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফাইমা বিনতে আখতার এর সভাপতিত্বে অনুষ্ঠান হয়েছে। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার জোবায়দা সুলতানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস ,এম , মইনুল সহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে অদম্য নারীদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া।