, , ।
শাহালাল হোসেন, ডিজিটাল:
রাজশাহীর গোদাগাড়ী এলাকায় চলমান চায়না প্রজেক্ট হুনান কন্ট্রাকশন-এ কর্মরত শ্রমিকদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বেতন কেটে নেওয়া ও ইকুইপমেন্টের অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে মঙ্গলবার (৯ ডিসেম্বর, ২০২৫) শ্রমিকেরা ৯ দফা দাবিতে কর্মবিরতি পালন করে বিক্ষোভ প্রদর্শন করেন এবং সাময়িকভাবে মহাসড়ক অবরোধ করেন।
শ্রমিকদের অভিযোগ, প্রজেক্টে ম্যানপাওয়ারের দায়িত্বে থাকা ব্যক্তিরা শ্রমিকদের মাসিক বেতন থেকে অন্যায়ভাবে টাকা কেটে নিচ্ছেন এবং ব্যক্তিগত সুরক্ষার সরঞ্জাম (ইকুইপমেন্ট) বাবদ অতিরিক্ত অর্থ আদায় করছেন। শ্রমিকদের এই ভাষ্য অনুযায়ী, এই আর্থিক অনিয়ম ও হয়রানির প্রতিবাদেই তারা সম্মিলিতভাবে আন্দোলনে নেমেছেন।
শ্রমিকদের মূল দাবিগুলো নিচে তুলে ধরা হলো, যা বাস্তবায়নের পরই তারা কাজে ফিরবেন বলে জানিয়েছেন:
শ্রমিকদের দাবি।
১. বেতন ও ওভারটাইম: বেসিক ৮ ঘণ্টা কাজের জন্য বেতন দিতে হবে এবং ওভারটাইমের ক্ষেত্রে বেসিক বেতনের ১.৫ গুণ হারে মজুরি নিশ্চিত করতে হবে।
২: আইন মান্য: বাংলাদেশে প্রচলিত সরকারী লেবার আইন পুরোপুরি মেনে চলতে হবে।
৩:ছাঁটাই প্রক্রিয়া: কোনো শ্রমিককে ছাঁটাই করতে হলে কমপক্ষে ৯০ দিন আগে লিখিতভাবে জানাতে হবে। অন্যথায়, ছাঁটাইয়ের সময় ৯০ দিনের সমপরিমাণ বেতন পরিশোধ করতে হবে।
৪:চিকিৎসা ও ইন্স্যুরেন্স: সকল শ্রমিকের জন্য মেডিকেল ভাতা বা ইন্স্যুরেন্স সুবিধা কনফার্ম করতে হবে।
৫:ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (PPE): কাজে ব্যবহৃত সকল পিপিই (Personal Protective Equipment) শ্রমিকদের বিনামূল্যে সরবরাহ করতে হবে।
৬:বেতন প্রদান: প্রতি মাসের ১ থেকে ২ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে।
৭:উৎসব বোনাস: দুই ঈদের (ঈদুল ফিতর ও ঈদুল আযহা) জন্য উৎসব ভাতা বা বোনাস মূল বেতনের ৫০% হারে দিতে হবে।
৮:রাতের খাবার: রাতে কাজ করা শ্রমিকদের জন্য কোম্পানিকে রাতের খাবারের ব্যবস্থা করতে হবে।
৯:সাপ্তাহিক ছুটি: প্রতি শুক্রবার অর্ধেক বেলা কাজের পর ছুটি দিতে হবে।
বিক্ষোভের কারণে মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করেন স্থানীয় প্রশাসন।
সন্ধ্যা ছয়টার সময় শ্রমিকদের ১০ জন প্রতিনিধি নিয়ে প্রজেক্টে প্রবেশ করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুস সাদাত রত্ন ও সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম।
সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম বলেন, কিছু দাবি কর্তৃপক্ষ মেনে নিয়েছে, এবং কিছু দাবি পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে। ১০ জন প্রতিনিধির সাথে কথা বলেছি তারাও বিষয়টি মেনে নিয়েছেন।
সানশাইন /শামি