, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটনের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে দলের নেতাকর্মীরা মাঠে সক্রিয় ভূমিকা পালন করছেন।
রবিবার বিকেল ৪টায় বানেশ্বর ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডের থান্দারপাড়া এলাকায় স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে ব্যাপক গণসংযোগ পরিচালিত হয়। এ সময় তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে মতবিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
নেতাকর্মীরা জানান, মুহাম্মদ নুরুজ্জামান লিটন একজন যোগ্য, সৎ ও পরিচ্ছন্ন রাজনীতির ধারক। জনগণের আশা-আকাঙ্ক্ষাকে সামনে রেখে তিনি এলাকায় উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন বলে তারা বিশ্বাস করেন।
গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন, ইসমাইল হোসেন,সভাপতি, ২ নং ওয়ার্ড, বাংলাদেশ জামায়াতে ইসলামী, হাসান আল-মামুন, সভাপতি, ২নং ওয়ার্ড, যুব বিভাগ, মো. শহীদুল ইসলাম, সভাপতি, বানেশ্বর ইউনিয়ন পশ্চিমপাড়া ইউনিট, বাচ্চু হোসেন, সভাপতি, ২নং ওয়ার্ড বানেশ্বর থান্দারপাড়া ইউনিট, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গণসংযোগ কর্মসূচিতে নেতাকর্মী সহ এলাকার তরুণ, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন। অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।