, , ।
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় সারাদেশের মতো রাজশাহীতেও জুম্মার নামাজ শেষে বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর প্রায় সব মসজিদেই দোয়া অনুষ্ঠিত হয়।
শুক্রবার নগরীর কোটগুড়িপাড়ার গোলজারবাগ জামে মসজিদে জুম্মার নামাজ শেষে বিশেষ মোনাজাতে অংশ নেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মিজানুর রহমান মিনু। মোনাজাতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও সাধারণ মুসল্লিরা অংশ নেন।
এ সময় মিজানুর রহমান মিনু বলেন, ‘স্বৈরাচারী সরকারের নির্যাতনে দেশনেত্রী গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সারা দেশের মানুষ আজ তার সুস্থতার জন্য দোয়া করছে। আমরা আশা করি তিনি সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে এসে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’
এদিকে, একই সময়ে রাজশাহী বিভিন্ন মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
অপরদিকে, হরিপুর ইউনিয়নের বসরি গোরস্থান পাড়ায় ২ নম্বর ওয়ার্ডের সাবেক বিএনপি প্রচার সম্পাদক লিটনের উদ্যোগে এতিম শিশুদের নিয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে দেশনেত্রীর সুস্থতা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।
২৫নং ওয়ার্ড বিএনপি: রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি এবং বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা মিজানুর রহমান মিনু বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধীরে ধীরে মুত্যুর মুখে ঠেলে দিয়েছে। এখন তিনি কঠিন মুহূর্ত পার করছেন। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দুঃশাসন ও নির্যাতনেই তার এই অবস্থা। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে রাজশাহী মহানগরীর তালাইমারি মোড়ে ২৫ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি।
মিনু আরও বলেন, আমাদের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ তায়ালা সুস্থতা দান করুন। সমগ্র জাতি এখন প্রতিকূল অবস্থা পার করছেন। বেগম জিয়া আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন ইনশাল্লাহ। রাজশাহী মহানগরীর যে রাস্তাঘাট সবকিছুতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান রয়েছে। শুধু বাংলাদেশ নয়, সমগ্র মুসলিম বিশ্বের মানুষ বেগম জিয়ার জন্য দোয়া করছেন। গোটা বিশ্বে তার সুনাম ছড়িয়ে পড়েছে। আমরা রাজশাহীবাসীসহ সারাদেশের মানুষ নেত্রীর জন্য দোয়া করছি। জুম্মার নামাযের পর মসজিদে মসজিদে দোয়া হয়েছে। আল্লাহর কাছে নেত্রীর রোগমুক্তি কামনা করছি।
রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহবায়ক এ্যাড. এরশাদ আলী ঈশার সভাপতিত্বে দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, রাজশাহী মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল করিম, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, ২৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসলাম শাহ, সাধারণ সম্পাদক মো. আফরোজ, সাংগঠনিক সম্পাদক সোহাগ আলী, রাজশাহী ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আঃ সালাম, ব্যবসায়ী হোসেন আলীসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
এদিকে, পবিত্র জুম্মার নামাযের পর বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়ায় নগরের গুড়িপাড়া এলাকায় একটি মসজিদে অংশ নেন জননেতা মিজানুর রহমান মিনু। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহী মহানগরের বিভিন্ন মসজিদে জুম্মার নামাযের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। এসব দোয়ায় মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ মহাগরের অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
চন্দ্রিমা থানা বিএনপি: চন্দ্রিমা থানা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মিজানুর রহমান মিনুসহ রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মহানগর রাজপাড়া থানা তাঁতীদল: বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৫ ডিসেম্বর) বিকাল ৪ টায় নগরীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ গেটের সামনে রাজশাহী মহানগর রাজপাড়া থানা তাঁতীদলের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর তাঁতীদলের সভাপতি মোশারফ হোসেন কাজল। বিশেষ অতিথি ছিলেন ৪ নং ওয়ার্ড মহানগর বিএনপি সভাপতি রকিব উদ্দিন টুটুল, মহানগর তাঁতীদলের সাধারণ সম্পাদক মিলন শেখ, মহানগর নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আলম সেন্টু, মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো: ইসমাইল হোসেন রেখা ও মোঃ সৈকত, রাজপাড়া থানা যুগ্ম আহ্বায়ক সচিব খন্দকার, ৪ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মো: লিমন, ১ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মো: চঞ্চল। পরিচালনায় ছিলেন রাজশাহী মহানগর তাঁতীদলের সহ-সভাপতি মোঃ সিয়াম। এ ছাড়াও দোয়া মাহফিলে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
রুয়েট: শুক্রবার রুয়েটের কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ শেষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা সহ সমগ্র দেশের সার্বিক শান্তি, উন্নতি ও কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ছাত্র কল্যাণ দপ্তরের সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী, রাজশাহী এলজিইডির প্রকৌশলী মো. রোমেল হায়দার, সেরিকালচারের প্রকৌশলী লুৎফর রহমান সহ শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাহফিলে দোয়া পরিচালনা করেন রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদের চীফ পেশ ইমাম মো. নাজমুল আলম।
রাজশাহী ল কলেজ: শুক্রবার বাদ মাগরিব রাজশাহী আইন মহাবিদ্যালয়ে (রাজশাহী ল কলেজ), বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ছাত্র ফোরাম রাজশাহী শাখার উদ্যোগে দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন রাজশাহী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক, রাজশাহী এডভোকেটস বার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এডভোকেট জমশেদ আলী, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি, রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটার এডভোকেট আলী আশরাফ মাসুম, রাজশাহী সিটি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, জাতীয়তাবাদী ছাত্র আইনজীবী ফোরাম রাজশাহী ল কলেজ শাখার আহ্বায়ক আবু নাঈম পিয়ার, যুগ্ন আহবায়কবৃন্দের মধ্যে খালেদ হাসান বকুল, আলমগীর দেওয়ান শিশির,ন্দকার রুবায়েত আবির, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক আজিজুর রহমান কাফি, সাবেক মহানগর ছাত্রদল নেতা সাকিব হাসান, জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম রাজশাহী ল কলেজ শাখার সদস্য সচিব মাহমুদ ইভান সহ কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসী। দোয়া পরিচালনা করেন রাজশাহীর মালোপাড়া মসজিদের ইমাম রবিউল ইসলাম।
নওগাঁ: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় নওগাঁর রানীনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রানীনগর কেন্দ্রীয় বাজার জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করে সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা আলমগীর কবির।
দোয়া পূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে আলমগীর কবির বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন; তিনি গণতন্ত্র, মানবাধিকার ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। আজ তিনি গুরুতর অসুস্থ। তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া এখন সবচেয়ে বড় শক্তি। আমরা সবাই আন্তরিকতার সঙ্গে আল্লাহর দরবারে দোয়া করি তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন এবং আবারও দেশের মানুষের পাশে দাঁড়াতে পারেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি নেতা আল ফারুক জেমস, বিএনপি নেতা নজরুল ইসলাম মাষ্টারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
বাগমারা: বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুকবার জুম্মার নামাজ শেষে উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের কোটগামের ঈদগাহ মাঠে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়া মাহফিলে কোটগ্রামের প্রবীন রাজনৈতিক ব্যাক্তিত্ব জাবেদ আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক, বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাজশাহী -৪ বাগমারা আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া।
বিশষ অতিথি ছিলেন বাগমারা উপজেলা জিসাসের সভাপতি আঃ জলিল, গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার সৈয়দ আলী, সাধারণ সম্পাদক শাহানাজ পারভীন আদরী, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামনুর রশীদ, তরুণ দলের উপজেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ রানা, সাবেক সেনা কর্মকর্তা আকরাম আলী খান, ইউপি সদস্য আনসার আলী,মাস্টার মহাসিন আলী, ডা. মিজানুর রহমান, ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফ আলী, মাস্টার এজাহারুল ইসলাম, যুবনেতা হাসান, ছাত্রনেতা শাহিন আলম শান্ত, রাসেল রানা, এনামুল হকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন মাও. সাগর আলী প্রামানিক।
নলডাঙ্গা: নাটোরের নলডাঙ্গা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নলডাঙ্গা পৌর বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল। তিনি বলেন, দেশ ও মানুষের প্রয়োজনে আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ হওয়া দরকার। তিনি আরো বলেন, মহান আল্লাহ উনাকে সুস্থতা দান করে দেশের উন্নয়নে কাজ করার তৌফিক দান করুন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা পৌরসভার সাবেক প্রশাসক ও বিএনপি নেতা এম এ হাফিজ, পৌর বিএনপির সাবেক সেক্রেটারী জাকির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, সিনিয়র সহসভাপতি আবু জাফর মাষ্টার, নলডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক রুপচান আলী প্রমূখ। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, নলডাঙ্গা কেন্দ্রীয় মসজিদের সাবেক ইমাম মাওলানা কাওছার হামিদ।