সর্বশেষ সংবাদ :

ডা. আব্দুল মালিক এর ২য় মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া

স্টাফ রিপোর্টার: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও দেশের হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ, তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, জাতীয় অধ্যাপক মরহুম ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিক এর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ‘ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’।
৫ ডিসেম্বর শুক্রবার বাদ আছর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র সম্মেলন কক্ষে এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কার্যনির্বাহী পরিষদের সদস্য মোঃ এনামুল হক- এর পরিচালনায় স্মরণ সভা ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট রাজশাহী’র চিফ কনসালট অ্যান্ড ডাইরেক্টর প্রফেসর ডা. রইছ উদ্দিন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র সহ-সভাপতি প্রফেসর হাসনীন খালেক, কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল গফুর, নির্বাহী সদস্য এ.কে. মাসুদ, অধ্যাপক ডাঃ মোঃ লতিফুর রহমান (অপু) এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট রাজশাহী’র সহকারী পরিচালক ডাঃ মোঃ তাজমিলুর ইসলাম লিয়ন সহ অন্যান্য চিকিৎসক ওকর্মকর্তা- কর্মচারীবৃন্দ।
২০২৩ সালের এই দিনে ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিক তাঁর প্রতিষ্ঠিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ৯৪ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তিঁনি ২০০৪ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন এবং ২০০৬ সালে সরকার তাঁকে জাতীয় অধ্যাপক মনোনীত করে।


প্রকাশিত: December 6, 2025 | সময়: 12:56 am | সুমন শেখ