, , ।
স্টাফ রিপোর্টার: মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ ও পথসভা করেছেন রাজশাহী-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে অত্র ওয়ার্ডের বিভিন্ন গ্রাম গণসংযোগ করেন তিনি।
এসময় ঘুরে ঘুরে তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন, তাদের সমস্যার কথা শোনেন ও তার নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। দাড়িপাল্লায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন সময় এসেছে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনের। কুরআন ও সুন্নাহর আলোকে ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দাঁড়িপাল্লার প্রতীকে ভোট দেওয়ার জন্য আমি সকলের কাছে আহ্বান জানাই।” তিনি আরও দাবি করেন, জনগণের ভালোবাসা, সমর্থন ও প্রত্যাশা তাকে আরও উৎসাহিত করছে এবং ভোটের মাধ্যমে জনগণ ন্যায়ের পক্ষে রায় দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা আমির অধ্যাপক জি এ এম আব্দুল আউয়াল ও সহসেক্রেটারি আব্দুল আজিজ মাষ্টার, মোহনপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর কর্ম পরিষদের আব্দুস সামাদ, মোহনপুর উপজেলা ওলামা সহ-সভাপতি মুফতি মাইনুল ইসলাম বেলালী, মৌগাছি ইউনিয়ন আমির মাওলানা সাদিকুল আলম, মৌগাছি ইউনিয়ন নায়েবে আমির মো আয়েজ উদ্দিনসহ ওয়ার্ডের দেড় শতাধিক নেতাকর্মী।
গণসংযোগ ও পথসভায় অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, এলাকার মানুষ বিপুল উৎসাহ নিয়ে অধ্যাপক আবুল কালাম আজাদকে স্বাগত জানাচ্ছেন এবং পরিবর্তনের প্রতীক হিসেবে দাঁড়িপাল্লাকে সমর্থন জানাচ্ছেন। নির্বাচনী মাঠে দাঁড়িপাল্লার পক্ষে দিনব্যাপী এ গণসংযোগে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।