সর্বশেষ সংবাদ :

বাঘায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার, বাঘা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাঘা উপজেলা বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করেন। মঙ্গলবার বিকেলে উপজেলার বিনোদপুর মাঠে এটি অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের দলীয় প্রার্থী এবং কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য আবু সাঈদ চাঁদ।
মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলার বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের ভাবনায় তারুন্যের সমাবেশ শীর্ষক সমাবেশে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কমনাও দোয়া অনুষ্ঠানের মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে পানির ন্যায্য হিস্যা ভারতকে দিতে হবে। বেগম খালেদা জিয়া এ দেশের অবিসংবাদিত নেত্রী। তাঁর নেতৃত্বে দেশ সুশাসন, শান্তি ও উন্নয়নের পথে এগিয়েছিল।
তিনি অন্যায়ের সাথে কখনো আপোশ করেননি। মৃত্যুর সাথে হাসপাতালে দির্ঘ সময় পাজ্ঞা লড়েছেন, তবুও সৈরাচারী সরকার শেখ হাসিনার সাথে আপোশ করেননি। তিনি কান্না করতে-করতে বলেন, হে আল্লাহপাক খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে তাকে এবারের মতো রক্ষা করুন।
আবু সাঈদ চাঁদ বলেন, বেগম জিয়া যেমন ছিলেন স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি অনুগত, তেমনি দেশের মানুষের প্রতিও ছিলেন গভীরভাবে নিবেদিত এক প্রান। রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে তিনি সিনিয়র নেতাদের মতামতকে সব সময় গুরুত্ব দিতেন। তার অসুস্থতার খবরে দেশের মানুষ আজ হাহাকার এবং উদ্বিগ্ন। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আবারও ভূমিকা রাখতে পারেন।
রাজশাহী জেলা ছাত্র দলের আহবায়ক শামিম সরকারের সঞ্চালনা ও সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি মো: কামাল হোসেন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, বাঘা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোকলেসুর রহমান মুকুল, সুরুজ জ্জামান সুরুজ, যুবদল নেতা সালে আহাম্মে (সালাম), বিএনপি নেতা আব্দুল লতিফ, যুবদুল নেতা শফিকুল ইসলাম শফি, ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, রেজাউল করিম প্রমুখ।
আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দুটি পৌর সভা ও সাতটি ইউনিয়নের সকল পদ ধারী নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সবশেষে বেগম জিয়ার দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মওলানা সাজেদুল ইসলাম।


প্রকাশিত: December 3, 2025 | সময়: 1:36 am | সুমন শেখ