, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর মোহনপুর থানা এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াত মনোনীত পবা-মোহনপুর আসনের এমপিপ্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ। রোববার উঠান বৈঠকের আগে ওই এলাকায় গণসংযোগ করেন তিনি।
উঠান বৈঠক ও গণসংযোগে অধ্যাপক আবুল কালাম আজাদের সাথে ছিলেন কেশরহাট পৌরসভার আমির মাওলানা মোহাম্মদ জলিল উদ্দিন, রাজশাহী জেলা সূরা ও কর্ম পরিষদ সদস্য এফএম ইসমাইল আলম আল হাসানি, মোহনপুর থানা আমির জিএএম আব্দুল আউয়াল প্রমুখ।
বক্তারা বলেন, জনগণের সমস্যা ও প্রত্যাশা পূরণে সংগঠনের নেতাকর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। মাঠপর্যায়ে জনসংযোগ বৃদ্ধি, সমাজসেবা ও মূল্যবোধভিত্তিক নেতৃত্ব গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।
শনিবার পবার কাটাখালির শ্যামপুর মোল্লা পাড়া ঈদ-গা-মাঠে সমাবেশে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাফেজ মাওলানা মো: নুরুজ্জামান এবং সভাপতিত্ব করেন মনিরুজ্জামান মনির।