, , ।
স্টাফ রিপোর্টার: বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম বজলুর রশীদ বলেছেন, আমিষ উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ এক অভূতপূর্ব অর্জন করেছে। এ অর্জন সাময়িক নয়, এটা স্থায়ী অর্জন। আমিষে এখন আর আমরা পরনির্ভরশীল নই, আমাদের একটি ভিত্তি তৈরি হয়ে গেছে। প্রাণিসম্পদ দপ্তরে যারা কর্মরত আছেন তারাসহ কৃষক এবং তরুণ সমাজ এগিয়ে এসেছেন বলেই এটা সম্ভব হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা পার্কিং চত্বরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বজলুর রশীদ বলেন, প্রাণিসম্পদ দপ্তর এখন আর পিছিয়ে নেই। সময় পরিক্রমায় পূর্বের প্রতিকূল পরিস্থিতিকে অতিক্রম করে তারা একটি ভালো ভাবমূর্তি তৈরি করতে পেরেছে। এটি মাঠ পর্যায়ে যারা কাজ করেন তাদের পরিশ্রমের ফল। এই সেক্টরের গুরুত্বের কারণে সরকার প্রথমবারের মতো এবছর প্রাণিসম্পদ সপ্তাহ ঘোষণা করেছে। প্রাণিসম্পদে অবদান রাখায় আজ জাতীয় পর্যায়ে রাজশাহী থেকে ৬ জন পুরস্কার পাচ্ছেন, এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়।
নিরাপদ খাদ্য উৎপাদনের উপর জোর দিয়ে তিনি বলেন, আমরা নিজেরা যদি এই নৈতিক দায়িত্ব পালন করি যে, আমরা খাবারে কোনো ভেজাল মিশাবো না তাহলে আমাদের সমস্যা অনেকটাই কমে যাবে। আপনারা দেখবেন অনেক মিল-ফ্যাক্টরি ছিলো যাদের পণ্য আগে বাজারে খুব পাওয়া যেত এখন সেগুলো হারিয়ে গেছে। এটার কারণ হলো, পণ্যে ভেজাল। কাজেই আমরা পূর্বের অবস্থানে ফিরে যেতে চাই না। নিরাপদ খাদ্য হবে আমাদের প্রথম স্লোগান। আমি যতটুকুই মানুষের খাওয়ার জন্য উৎপাদন করি, সেটা যেন নিরাপদ হয়।
এসময় আমাদের প্রাণিসম্পদ খাত শুধু দেশে নয়, বিদেশেও গ্রহণযোগ্যতা অর্জন করবে মর্মে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ড. আনন্দ কুমার অধিকারী, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নওরোজ হাসান তালুকদার, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হাসান, পুলিশ সুপার ফারজানা ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারি, তরুণ উদ্যোক্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বিভাগীয় কমিশনার কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা পার্কিং চত্বরে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য যে, একই স্থানে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের ২৫টি স্টল নিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সারা দেশের ন্যায় রাজশাহীসহ বিভিন্ন স্থানে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হয়েছে। বুধবার ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে এ দিবসটি পালন করা হয়। কর্মসুচির মধ্যেছিল শোভাযাত্রা, প্রদর্শনী মেলা ও আলোচনা সভা, পুরস্কার বিতরণ। দৈনিক সানশাইনের সংবাদকর্মীর পাঠানো তথ্য ও চিত্র তুলে ধরা হলো-
পবা উপজেলা: এ উপলক্ষ্যে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি শেষে প্রদর্শনী মেলায় ২৫ টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এসময় খামারিদের মধ্যে পশুপাখির রোগপ্রতিরোধ, নিরাপদ দুগ্ধ ও মাংস উৎপাদন, কৃত্রিম প্রজনন সেবা এবং আধুনিক খামার ব্যবস্থাপনা নিয়ে ছিল সচেতনতামূলক আলোচনা হয়। প্রাণীসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ আঃ লতিফ এর সভাপতিত্বে এবং প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মহরম আলী’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল মান্নান, পবা থানা (আরএমপি) অফিসার ইনচার্জ ফরহাদ আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নুরুন্নবী, উপজেলা প্রকল্প কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল কালাম আহসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান, স্থানীয় উদ্যোক্তা, খামারিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গোদাগাড়ী: এ উপলক্ষে শোভাযাত্রা, মেলা প্রদর্শন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফায়সাল আহমেদ। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শায়লা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি শামসুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কর্মকর্তা মুন মুন সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, পরিসংখ্যান কর্মকর্তা শরিফুল ইসলাম, কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ প্রমুখ।
এদিকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে গবাদিপশু ও হাঁস-মুরগির ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প, বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মুরগির কৃমিনাশক বিতরণ, ভ্রাম্যমাণ প্রচার-প্রচারণা, ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, কৃত্রিম প্রজনন সেবা, স্কুল ফিডিং কর্মসূচি।
বাগমারা: উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, বাগমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আহসান হাবিব। প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এ ১৮ টি স্টল অংশ গ্রহণ করে। এর আগে প্রদর্শনী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ওয়াহেদুজ্জামান।
চারঘাট: উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে ৩০ টি স্টলে গবাদিপশু পাখি, হাঁস মুরগি প্রদর্শন পরিদর্শন করে অতিথিবৃন্দ। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা ভেটেরিনারি সার্জন তানভীর আনজুম অনিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান, চারঘাট মডেল থানার (ওসি) মিজানুর রহমান ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফয়সাল আহমেদ।
নওগাঁ: জেলা প্রশাসন ও নওগাঁ প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা চত্বরে ফিতা কেটে ও ফেষ্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. গৌরাংগ কুমার তালুকদার সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীনসহ অন্যান্যরা। প্রাণিসম্পদ সপ্তাহ মেলায় ৩৫টি স্টলে বিভিন্ন জাতের গবাদি পশু, হাঁসমুরগী, ভেড়াছাগল এবং প্রণিজ খাদ্য ও ঔষধপত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, খামারি, উদ্যোক্তা, শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আক্কেলপুর: দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে ৩০টি স্টলে দেশি-বিদেশি গবাদিপশু, খরগোশ, হাঁস-মুরগি, কবুতর, ভেড়া,ডিম, পাখিসহ নানা ধরনের প্রাণী প্রদর্শন করা হয়। পাশাপাশি গবাদিপশুর খাবার প্রক্রিয়াজাতকরণ, রোগবালাই প্রতিরোধ ও আধুনিক প্রযুক্তি বিষয়ে খামারিদের ধারণা দেওয়া হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবিদা খানম বৈশাখী। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাবেদ ইকবাল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রটারী রাশেদুল আলম সবুজ, বিএনপি নেতা আলমগীর চৌধুরী বাদশা সহ প্রমুখ।
বদলগাছী: প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম মাঠ সংলগ্ন চত্ত্বরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনসহ অন্যান্য কর্মসুচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি।
পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ রিপা রাণী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন। ভেটেরিনারি সার্জন ডা. নাজমুল ইসলামের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, থানার প্রতিনিধি এস আই মনিরুল ইসলাম প্রমূখ।
টাঙ্গাইল: এদিন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটোনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: বিল্পব কুমার পাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ।
অনুষ্ঠানে আরোও বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার মাসুদুর রহমান মাসুদ, হর্টিকালচার সেন্টারের উদ্যানত্ত্ববিদ রাসেল পারভেজ, আনসার ভিডিপি কর্মকর্তা অবিনাশ মুনি, মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শওকত হোসেন ও থানার ওসি এস এম শহিদুল্লাহ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা হাসান তালুকদার, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমানসহ অন্যন্যারা। এসময় ধনবাড়ী প্রেসক্লাবের সহ সভাপতি সৈয়দ সাজন আহমেদ, সাংবাদিক সোহাগ হোসেন ও সাংবাদিক পলাশ ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। উক্ত প্রদর্শনী মেলায় ২৫ টি স্টল অংশ নেয়।
বাগাতিপাড়া: উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্ত্বরে এক বর্ণাঢ্য র্যালি শেষে প্রদর্শনীর উদ্বোধন, আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলাউদ্দিন। অনুষ্ঠানটিতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এসবি প্রমুখ।
সমাপনী বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলী জানান, খামারিদের মধ্যে নিরাপদ দুগ্ধ ও মাংস উৎপাদন, রোগপ্রতিরোধ, কৃত্রিম প্রজনন সেবা এবং আধুনিক খামার ব্যবস্থাপনা নিয়ে ছিল সচেতনতামূলক বিভিন্ন সেশন। দিনব্যাপী প্রদর্শনীতে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, খামারি ও দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়।
পাঁচবিবি: প্রাণিসম্পদ চত্তরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ। এসময় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সেলিম জাহাঙ্গীর সৌরভ ও পাখি খামারী তৌফিক হাসান বাবু। প্রদর্শনীতে উন্নত জাতের গরু, ছাগল, হাঁস-মুরগি, কবুতর, পাখি, দুগ্ধ জাতীয় খাবার, পশু খাদ্য-ঔষধ এবং যন্ত্রপাতি প্রদর্শন করা হয়।
মোহনপুর: উপজেলা প্রাণি সম্পদ কার্যালয় কম্পাউন্ডে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা খোন্দকার সাগর আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা। উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আলী রেজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, বিএমডিএ সহকারী প্রকৌশলী জিএম হাসনুল ইসলাম ফারুক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা আক্তার হোসেন, নির্বাচন কর্মকর্তা হাইউল ইসলাম প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা হুমায়ন কবীর সবুজসহ অন্যরা। প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩০টি স্টল অংশ গ্রহণ করে। এছাড়াও সভায় অংশীজনদের সনদ ও পুরস্কার প্রদান করা হয়।
ভোলাহাট: উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরি প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তরের অর্থায়নে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীতে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ শাহজালাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী। উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা জামিল হাসানের সঞ্চালনায় অতিথি ছিলেন, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, বিএমডিএ ভোলাহাট জোনের সহকারী প্রকৌশলী মোঃ লোকমান হাকিমসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন এলাকার খামারিরা। এসময় সফল খামারি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আবুল কালাম আজাদ, মোঃ মনিরুরল ইসলাম।
চাটমোহর: পাবনার চাটমোহরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা চত্বরে পায়রা উড়িয়ে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণী প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার।
উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মো. মনজুরুল আলম, কৃষি সম্প্রসারণ অফিসার মো. শোয়েব রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মতিন, প্রেসক্লাব সভাপতি হেলালুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, মো. আবুল কাশেম, মো. সাইফুল ইসলাম, খামারি সুলতানা পারভীন, মোছা. রিনা পারভিন প্রমুখ।
আত্রাই: প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ ফুটবল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার।