সর্বশেষ সংবাদ :

পবায় কর্মীসভায় মিলন: বাংলাদেশের মানুষের একমাত্র নিরাপদ দল হচ্ছে বিএনপি

স্টাফ রিপোর্টার: বিএনপি হচ্ছে বাংলাদেশের মানুষের একমাত্র নিরাপদ দল। বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন দেশের মানুষ সব থেকে ভাল থাকে। দেশে উন্নয়ন হয়। এছাড়াও আইন শৃংখলা থেকে শুরু করে গণতন্ত্র সমুজ্জোল থাকে। দেশে বৈদেশিক বিনিয়গ এবং রেমিটেন্স বাড়ে। সেইসাথে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুন্ন থাকে বলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতামূলক প্রচারনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাচনী প্রস্তুতি গ্রহনের লক্ষ্যে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা-মোহনপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন এসব কথা বলেন।
তিনি বলেন, ধানের শীষ হচ্ছে, শহীদ প্রেসিডেন্ট জিয়া, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশের সকল মানুষের। ধানের শীষ হচ্ছে ঐক্যের প্রতিক। বিগত সতের বছের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা শত নির্যাতন সহ্য করে দেশের পতাকা ধরে রেখেছে। সব থেকে বেশি নির্যাতিত হয়েছেন জিয়া পরিবার। বেগম জিয়া স্বামী হারিয়েছেন। হারিয়েছেন নিজ সন্তান ও বসতবাড়ী। এছাড়াও আরেক ছেলে দীর্ঘ সতের বছর ধরে রয়েছেন দেশের বাহিরে।
তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়াকে জেলের মধ্যে রেখে মেরে ফেলতে চেয়েছিলো পতিত সরকারের প্রধান খুনি হাসিনা। শুধু তাই নয় তাঁকে বিদেশে নিয়ে চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি। ধীরে ধীরে তিনি নানা জটিল রোগে আক্রান্ত হন। সে থেকেই তিনি বার বার অসুস্থ হয়ে হাসপাতালে যাচ্ছেন। গত তিনদিন ধরে তিনি এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন। তাঁর শারীরিক অবস্থা ভাল নয়। তিনি বেগম জিয়ার সুস্থতার জন্য সবার নিকট দোয়া চান।
বুধবার বিকেলে পবার বড়গাছি ইউনিয়নে ৬নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজনে কর্মী সভায় বড়গাছী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আলী, বড়গাছী ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নজিবুল ইসলাম শাহিন এবং বড়গাছী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুনর সরকার জেড, বিএনপি নেতা জালাল উদ্দিন, আশরাফ উদ্দিন, রহমান মেম্বর, জেকের আলী, রায়হানউদ্দৌলা পান্না, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কে.এইচ রানা শেখ, যুবনেতা সাইনুল ইসলাম শাহিন ও নওহাটা পৌর ছাত্র দলের সদস্য সচিব সোহেল রহমান, মহিলা দল নেত্রী মুবাশ্বিরা, ময়না, বড়গাছী ইউনিয়নের সাবেক সদস্য কহিনুর ও পারুল।


প্রকাশিত: November 27, 2025 | সময়: 7:44 am | সুমন শেখ