সর্বশেষ সংবাদ :

আগামীকাল রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের ১০ বছর পূর্তি ও জব ফেয়ার

স্টাফ রিপোর্টার :

রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের ১০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী জব ফেয়ার। শিক্ষার্থীদের চাকরির সুযোগ বাড়ানো এবং ক্যারিয়ার গঠনে সহায়তা করতেই এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের সভাপতি মোঃ নাজমুল হক বলেন, এই জব ফেয়ারে অংশ নেবে মোট ১৫টি স্বনামধন্য কোম্পানি। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এসব প্রতিষ্ঠানে তাদের সিভি জমা দেওয়ার মাধ্যমে চাকরি পাওয়ার সুযোগ পাবেন।

তিনি আরো বলেন, চাকরি-বাজারের বাস্তব চাহিদা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া এবং তাদের শিল্প-প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করিয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ফেয়ারটি সকাল ৯ টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলবে।

দশ বছরের পথচলা স্মরণীয় করে রাখতে আয়োজনটিকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস। নতুন ক্যারিয়ার সম্ভাবনার হাতছানিতে কলেজ ক্যাম্পাসে ইতোমধ্যেই তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

ইবতিদা /শামি


প্রকাশিত: November 26, 2025 | সময়: 9:06 pm | Daily Sunshine

আরও খবর