, , ।
স্টাফ রির্পোটার: রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ মানবিক উদ্যোগ হিসেবে নওহাটা পৌরসভার ১নং ওয়ার্ডে বসবাসরত এক অসহায় হিন্দু রোগীর খোঁজ নেন এবং তাকে একটি হুইলচেয়ার উপহার প্রদান করেছেন।
জানা যায়, দীর্ঘ দুই বছর যাবৎ হুইলচেয়ারের অভাবে তিনি ঘরের বাইরে বের হতে পারছিলেন না। ফলে তিনি ঘরবন্দি জীবনযাপন করতে বাধ্য ছিলেন। এমপি প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ বিষয়টি জানতে পেরে সরাসরি রোগীর বাড়িতে যান এবং তাকে নিজ হাতে হুইলচেয়ারটি তুলে দেন। হুইলচেয়ার পেয়ে রোগীটি আবেগে কান্নায় ভেঙে পড়েন।
এ সময় উপস্থিত ছিলেন অত্র এলাকার থানা আমির মাওলানা মোঃ সুজাউদ্দিনসহ জামায়াতের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানবিক সেবার প্রতি অধ্যাপক আবুল কালাম আজাদের এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। স্থানীয়রা বলছেন, তিনি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছেন, যা তাকে এলাকার সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলছে।
মানবিকতার এই দৃষ্টান্ত সমাজে ইতিবাচক পরিবর্তনের উদাহরণ হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।