, , ।
নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রাথী অধ্যাপক ইউনুস আলী বিশাল মোটরসাইকেল শোডাউন করেছেন। শনিবার ২২ নভেম্বর সারাদিন নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের বিভিন্ন এলাকায় শোডাউনের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন। উক্ত শোডাউনে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।