, , ।
স্টাফ রির্পোটার: নতুন ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাজশাহী কলেজে শুরু হয়েছে তারুণ্যে উৎসব-২০২৫ এর অন্তর্ভুক্ত আন্তঃবিভাগ টি-১০ ক্রিকেট প্রতিযোগিতা। রবিবার সকালে কলেজ মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর মু: যহুর আলী। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় ইসলামী ইতিহাস ও মনোবিজ্ঞান বিভাগ। শুরু থেকেই শিক্ষার্থী-শিক্ষক এবং কলেজ প্রশাসনের উপস্থিতিতে মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। এবারের টুর্নামেন্টে ২৪টি বিভাগীয় দল অংশগ্রহণ করছে। পুরো প্রতিযোগিতা নক-আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা। সূচিতে প্রাণিবিজ্ঞান বিভাগ এবং ম্যানেজমেন্ট বিভাগসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। তারুণ্য, সৃজনশীলতা এবং খেলাধুলা চর্চাকে আরও এগিয়ে নিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা কলেজ কর্তৃপক্ষের। রাজশাহী কলেজ মাঠ এখন রঙিন খেলা, উচ্ছ্বাস আর ছাত্র-শিক্ষক সবার প্রাণচাঞ্চল্যে মুখরিত হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস।