, , ।
স্টাফ রিপোর্টার, তানোর: শিক্ষকরা জাতীর মেরুদন্ড। শিক্ষকরা যদি তাদের নিজ দায়িত্ব সঠিক ভাবে পালন করে তাহলে শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। একজন শিক্ষক পারে শিক্ষার গুনগত মান উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করতে। আ’লীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে ধংসের দৌড় গোড়াই পৌঁছে দিয়েছে।
তানোর কলেজ শিক্ষক সমিতির আয়োজনে বৃহস্পতিবার সকালে তানোর মহিলা ডিগ্রী কলেজ চত্বরে শিক্ষার গুনগত মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন রাজশাহী-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক প্রধান মন্ত্রী সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন।
তানোর কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মুন্ডুমালা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামের সঞ্চালনায় এবং তানোর কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও সরনজাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইমারত আলীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন তানোর পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান।
বিশেষ অতিথি ছিলেন তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি ও কোয়েলহাট কলেজে প্রভাষক মজিবুর রহমান, তানোর বিএম কলেজের অধ্যক্ষ অসিম কুমার সরকার, তানোর উপজেলা যুবদলের সদস্য সচিব শরীফ মুন্সী প্রমুখ। এসময় সভায় ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীরা।