সর্বশেষ সংবাদ :

এমপি প্রার্থী আবুল কালাম আজাদের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

স্টাফ রির্পোটার: রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। মঙ্গলবার সকালে মোহনপুর উপজেলার বড়াই উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়ে দুই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা প্রদক্ষিণ করে পবা উপজেলার কাশিয়াডাঙ্গা কলেজ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
তিনি ছাদখোলা একটি গাড়ি থেকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চান এবং তার সঙ্গে থাকা নেতাকর্মীরা দলীয় স্লোগান দেন। পুরো অনুষ্ঠানে হাজারো মোটরসাইকেল অংশ নেয় এবং নেতাকর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকের প্ল্যাকার্ড হাতে শোভাযাত্রা আরও বর্ণিল করে তোলেন।
শোভাযাত্রায় জামায়াতের রাজশাহী মহানগরী সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ, তারবিয়াত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান প্রমুখ।


প্রকাশিত: November 19, 2025 | সময়: 6:48 am | সুমন শেখ