সর্বশেষ সংবাদ :

পুঠিয়ায় বিএনপির নির্বাচনী আলোচনা সভা ও র‌্যালি

স্টাফ রিপোর্টার, পুঠিয়া: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বানেশ্বর ইউনিয়নের নির্বাচনী কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৩ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় রাজশাহীর পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার মুড়ি মিলে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বানেশ্বর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক হযরত আলী সরকারের সভাপতিত্ব সভায় প্রধান অতিথি ছিলেন, পুঠিয়া-দূর্গাপুর-৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও রাজশাহী জেলা বিএনপি সদস্য, নজরুল ইসলাম মন্ডল। বিশেষ অতিথি ছিলেন, বিএনপি মিডিয়া সেল ও কেন্দ্রীয় কৃষক দল যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা।
এছাড়া উপস্থিত ছিলেন, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক (দুলাল), বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আজিজুল বারি মুক্তা, বানেশ্বর বণিক সমিতির সভাপতি মতিউর রহমান মতি, বানেশ্বর ইউপি সদস্য আলমগীর হোসেন (আলম), আজিজ মেম্বার, জুলফিকার রহমান ভুট্টো, আব্দুল মজিদ, রুপস সরকার, রাসেল সরকার প্রমুখ। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত থেকে নির্বাচনী প্রস্তুতি ও দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়ে মতবিনিময় করেন।
আলোচনা সভা শেষে একটি শান্তিপূর্ণ র‌্যালি বের হয়, যা মুড়ি মিল থেকে শুরু হয়ে বানেশ্বর বাজার ও ট্রাফিক মোড় প্রদক্ষিণ করে পুনরায় মুড়ি মিলে গিয়ে বিকাল ৬টায় শেষ হয়।


প্রকাশিত: November 14, 2025 | সময়: 6:49 am | সুমন শেখ