সর্বশেষ সংবাদ :

ভ্রাম্যমাণ আদালতের ডিলারের ১৫ হাজার টাকা জরিমানা : চারঘাটে রাতে সার পাচারের সময় জনতার হাতে আটক

স্টাফ রিপোর্টার, চারঘাট: রাজশাহীর চারঘাটে রাতের আধারে অবৈধ ভাবে ৪০ বস্তা সার পাচারের সময় জনতার হাতে আটক। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের ডাকরা এলাকায় সার আটকের ঘটনা ঘটে। পরে সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও চলতি দায়িত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাতুল করিম মিজান ও উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান ঘটনাস্থলে উপস্থি হয়ে সারগুলো জব্দ করেন। এ সময় উত্তেজিত জনতা সার ডিলার জাহাঙ্গীর হোসেনের কঠিন বিচার দাবি করেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের সার ডিলার আকাশ এন্টারপ্রাইজের মালিক জাহাঙ্গীর হোসেন কৃত্রিম সার সংকট তৈরী করে এলাকার কৃষকদের সার নেই বলে জানান। তবে গোপনে কৃষক সহ এলাকাবাসী জানতে পারেন জাহাঙ্গীর হোসেন অধিক মুনাফার লোভে অবৈধ ভাবে রাতের আধারে বিভিন্ন উপজেলায় বিভিন্ন ধরনের সার পাচার করেন।
বৃহস্পতিবার রাতে ব্যটারী চালিত দুটি অটো যোগে রাতের আধারে ৪০ বস্তা সার পাচারের সময় স্থানীয় জনতা তা আটক করেন। তবে জাহাঙ্গীর হোসেন পালিয়ে যান। পরে শুক্রবার দুপুরের দিকে চারঘাট উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ ভাবে সার পাচারের অভিযোগে সার ডিলার জাহাঙ্গীর হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের চিারক সহকারী কমশিনার (ভুমি) রাহাতুল করিম মিজান।
জব্দ সার স্থানীয় কৃষকদের মাঝে ন্য্যায্য মুল্যে বিক্রি করা হয়। বিক্রির টাকা সরকারের কোষাগারে জমা করা হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান।


প্রকাশিত: October 25, 2025 | সময়: 3:41 am | সুমন শেখ