, , ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সাবেক অর্থ সম্পাদক সাংবাদিক শামস রুমির মা ফিরোজা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বুধবার বিকেল পাঁচটার দিকে নগরীর শিরোইল কাঁচাবাজার এলাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দুই ছেলে এক মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজার নামার বুধবার রাত সাড়ে আটটায় শিরোইল বাস টার্মিনালের মসজিদে অনুষ্ঠিত হয়।
জানাজা থেকে টিকাপাড়া গোরস্থানে দাফন করা হয়েছে। সাংবাদিক শামস রুমির মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহীর সভাপতি শরিফুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক সামাদ খান। এক বার্তায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন তারা।
সানশাইন পরিবার শামস রুমির মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন। শোক জানিয়েছেন সানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম, মহা ব্যবস্থাপক নুরুল হক, ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক ইলিয়াস আরাফাত, প্রধান প্রতিবেদক দুলাল সরকার প্রমুখ। শোকবার্তায় শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তারা।
সাংবাদিক শামস রুমির মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহীর সভাপতি শরিফুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক সামাদ খান। এক বার্তায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন তারা।