সর্বশেষ সংবাদ :

চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠি মিছিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে হুজরাপুর উদয়ন মোড় ব্যবসায়ী সমিতির আয়োজনে সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উদয়ন সমবায় মার্কেট থেকে মিছিলটি বের হয়ে উদয়ন মোড়, পারহাউস মোড়, ফায়ার সার্ভিস মোড় ও রেলস্টেশন মার্কেট সড়ক প্রদক্ষিণ করে সমবায় মার্কেটে এসে হয়।
হুজরাপুর উদয়ন মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি আইয়ুব আলী ও বিশিষ্ট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা জামাল উদ্দিন নাসের এর সার্বিক তত্ত্বাবধানে এ বিক্ষোভ লাঠি মিছিল বের করা হয়।
মিছিল শেষে সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ। বিশেষ অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা জামাল উদ্দিন নাসের, সাধারণ সম্পাদক আব্দুল মতিন এছাড়াও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সভায় অতিথিরা সম্প্রতি হুজরাপুর উদয়ন মোড় এলাকায় কতিপয় কিছু সন্ত্রাসী ও চাঁদাবাজির ঘটনা ঘটায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব এলাকায় মাদকের ভয়াবহ ছোবল ও ইদানিং ছড়িয়ে পড়েছে। আগামীতে এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কেউ ঘটাতে তাদের বিরুদ্ধে স্বোচ্ছার আন্দোলন গড়ে তুলা হবে। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ব্যবসায়ীরা নিয়মিত পুলিশি টহল জোরদার করার আহ্বান জানান।


প্রকাশিত: October 19, 2025 | সময়: 6:13 am | সুমন শেখ

আরও খবর