সর্বশেষ সংবাদ :

তানোরে কামারগা বিএনপির সভা

স্টাফ রিপোর্টার, তানোর: তানোর উপজেলার কামারগা ইউনিয়নের বিএনপির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালের ইউনিয়নের মাদারীপুর বাজারের এক ধানের চাতালে অনুষ্ঠিত সভায় কামারগা ইউনিয়ন বিএনপির সভাপতি জাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ফ্যাসিবাদ আওয়ামী লীগ ক্ষমতায় থেকে জুলুম নির্যাতন করেছে। ফাসিবাদের এই বাংলার মাটিতেই বিচার হবে। আমিসহ তানোরের নেতাকর্মীরা বিনা অপরাধে জেল খেটেছি। পুলিশের ভয়ে বাড়িতে থাকতে পারতাম না। সেইদিন আর নেই। আমরা কামারগাঁ ইউনিয়ন বিএনপি নেতাকমীরা একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের পক্ষে কাজ করব। জাতীয় সংসদ নির্বাচনে মেজর শরীফ সাহেবকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করবো ইনশাআল্লাহ। আপনারা সব মতভেদ ভুলে গিয়ে একত্রিত হয়ে ধানের শীষের পক্ষে কাজ করুন। এসময় কামারগা ইউনিয়ন-বিএনপি দুই গ্রুপের নেতাকর্মীরা প্রধান অতিথির বক্তব্যকে হাততালি দিয়ে স্বাগত জানায়। সাবেক মেয়র মিজান কামারগা ইউপি বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীদের হাতে হাত মিলিয়ে একত্রিত করেন।
সভায় কামারগা ইউনিয়নের নেতাকর্মী এবং উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান সহ উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: October 18, 2025 | সময়: 4:49 am | সুমন শেখ