সর্বশেষ সংবাদ :

নওগাঁয় বিশ্ব ডিম দিবস পালিত

স্টাফ রিপোর্টার, নওগাঁ: ‘ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। দিবসকে উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রাণিসম্পদ কার্যালয় সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয় পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পচিালক আবুল কালাম আজাদ, জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, জেলা পোল্ট্রি এ্যাসোসিয়েশনের সভাপতি ওয়ালিউল ইসলাম, সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার আমিনুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন।
ডিমের পুষ্টিগুণ ও এর গুরুত্ব তুলে ধরেন বক্তারা বলেন, ডিম এমন একটি খাবার যাতে শরীরের প্রয়োজনীয় প্রায় সব ধরনের পুষ্টি উপাদানই রয়েছে। সহজলভ্য ও সাশ্রয়ী এই খাদ্যটি শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষের সুস্থতায় ভূমিকা রাখে।


প্রকাশিত: October 11, 2025 | সময়: 3:22 am | সুমন শেখ