কর্মক্ষেত্রে সচেতনতায় ইউসেপ’র উদ্যোগে রাজশাহীতে বিশ্ব শোভন কর্ম দিবস পালিত

স্টাফ রিপোর্টার:
রাজশাহীর পবায় বিশ্ব শোভন কর্ম দিবস পালিত হয়েছে গতকাল মঙ্গলবারর। ইউসেপ বাংলাদেশের রাজশাহী রিজিওনাল অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত এ দিবস পালন অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শোভন কর্ম বিষয়ে প্রশিক্ষনার্থীদের সচেতন করন।

শ্রমিক মালিকদের কল্যাণ পথ,সকল ব্যক্তির স্ব স্ব ক্ষেত্রে কি কি অধিকার ও তা প্রাপ্তিতে কি কি করনীয় সে বিষয়ে খোলামেলা মতামত ব্যক্ত করা হয়। এতে অংশ গ্রহণ করেন পবার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বাশির,যুব উন্নয়ন অফিসার জহুরুল ইসলাম,ইউসেপ’র নিয়োগ অফিসার আঞ্জুমান আরা লিপি,রিজিওনাল ম্যানেজার শহিদুল ইসলাম,টীম লীডার ফরিদ আহমেদ,পবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম, সহ:সভাপতি জাহিদ হাসান, সরকার দুলাল মাহবুব ও সাংগঠনিক সম্পাদক জিয়াউল কবীর স্বপন প্রমুখ।


প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫ | সময়: ৯:৫৮ অপরাহ্ণ | Daily Sunshine