সর্বশেষ সংবাদ :

সমাজসেবক আব্দুস সাত্তারের পুঠিয়া- দুর্গাপুরে পূজামন্ডপ পরিদর্শন

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া-দুর্গাপুরের বিভিন্ন দুর্গা পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান দিয়েছেন আগামী সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশি সমাজসেবক আলহাজ্ব মো. আব্দুস সাত্তার। বুধবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত দুই উপজেলার এসব পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান দেন।
এ সময় আলহাজ্ব মো. আব্দুস সাত্তারের সাথে ছিলেন, দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আয়নাল হক, দুর্গাপুর পৌর সাবেক মেয়র ও বিএনপি নেতা সাইদুর রহমান, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রেজাউল করিম ও রবিন উদ্দিন, বিএনপি নেতা রতন, হাতেম আলী, আব্দুল মান্নান, আব্দুস সালাম, রহিদুল ইসলাম, জিল্লুর রহমান, মনির উদ্দিন, সাজ্জাদ আলী, ইকবাল হোসেন, হাবিল উদ্দিন, লিটনসহ ২শ’ মোটরসাইকেল নিয়ে স্থানীয় নেতাকর্মী।


প্রকাশিত: October 2, 2025 | সময়: 6:02 am | সুমন শেখ