সর্বশেষ সংবাদ :

বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে মিজানুর রহমান মিনু ও বুলবুল

স্টাফ রিপোর্টার :

রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মালম্বীদের সাথে কুশল বিনিময় করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি  মিজানুর রহমান মিনু।

 

মঙ্গলবার সন্ধ্যায় নগরের সাহেব বাজার, কুমারপাড়া ও পদ্মা নদীর ধার এবং বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি। পূজামন্ডপ পরিদর্শনের সময় তিনি, হিন্দু ধর্মালম্বীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন এবং শারদীয় শুভেচ্ছা জানান।

নগরীর সাহেব বাজারে অবস্থিত হনুমানজি পূজামন্ডপ পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় মিনু বলেন, এ বছর অত্যন্ত সুন্দরভাবে পূজা উদযাপিত হচ্ছে। অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার আরো শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হচ্ছে। হিন্দু ধর্মালম্বী ভাই বোনদের অন্যতম উৎসব শারদীয় দুর্গোৎসব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরাও সুন্দরভাবে যাতে পূজা উদযাপিত হয় সেই বিষয়ে কাজ করছে। হিন্দু ধর্মালম্বী ভাইবোনদের জানাই শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা।

আরো উপস্থিত ছিলেন, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের রাজশাহী মহানগরের সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস সান্টুসহ বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা বলেন, এবার আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করছি। কোনো সমস্যা নেই। সবাই উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপন করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো রয়েছে। কোনো সমস্যা নেই। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

সৌরভ /শাহ্জাদা


প্রকাশিত: September 30, 2025 | সময়: 10:13 pm | Daily Sunshine

আরও খবর