সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটে শায়েখে চরমোনাই অন্তর্বর্তী সরকার একটি দলের দিকে ঝুঁকে যাচ্ছে

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম, সিনিয়র নায়েবে আমীর, শায়েখে চরমোনাই শায়খুল হাদীস পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম কাসেমী বলেছেন, অন্তবর্তীকালীন সরকারের কাছে জাতির যে প্রত্যাশা ছিল তা তিনি পালন করতে পারেননি। এখন অন্তবর্তী সরকার কোন একটি দলের দিকে ঝুঁকে যাচ্ছে। এতে তারা নিরপেক্ষতা হারিয়ে ফেলছে। আর পিআরের বিপক্ষে যারা কথা বলেন তাদের কথায় বেশি যুক্তি নেই। বিশ্বের বিভিন্ন দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে।
শনিবার সন্ধ্যায় জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জয়পুরহাট জেলা ইসলামী আন্দোলন আয়োজিত পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার সহ বিভিন্ন দাবিতে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম সিনিয়র নায়েবে আমীর শায়েখে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম কাসেমী এসব কথা বলেন।
এ সময় জেলা ইসলামী আন্দোনের সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ, ইসলামী আন্দোলন জেলা শাখার সেক্রেটারী মাওলানা মুহাম্মদ নাজমুল হাসান মাহমুদ প্রমুখ।


প্রকাশিত: September 22, 2025 | সময়: 3:05 am | সুমন শেখ