সর্বশেষ সংবাদ :

শিক্ষককে পিটালেন মেম্বার ও তার ছেলে

পাঁচবিবি প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে চাঁদা চাওয়াকে কেন্দ্র করে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে মারতে মারতে টেনে হেঁচড়ে অফিস রুমে নেয় কম্পিউটার ল্যাব অপারেটর সাইদার রহমানকে (৩২)। অফিস রুমেও বেধড়ক পিটিয়ে হাসপাতাল পাঠালেন স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম ও তার ছেলে ভাগ্নে মিলে। এবিষয়ে থানায় মামলা হলে একজনকে আটক করে পুলিশ।
সোমবার সকালে উপজেলার রতনপুর উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। সহকর্মীরা সাইদারকে আহত অবস্থায় উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন।
মামলা সুত্রে জানা যায়, ইতোপূর্বে রতনপুর উচ্চ বিদ্যালয়ের ল্যাব অপারেটর সাইদারের ফোনে ইউপি সদস্যর নাম ভাঙ্গিয়ে ২ লক্ষ চাঁদা দাবী করেন। বিষয়টি সমাধানে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধানশিক্ষক উভয়পক্ষকে নিয়ে বৈঠক করেন।
সাইদার এ বিষয়ে প্রমান দিতে না পারায় মেম্বারের মানহানি হয়েছে মর্মে বিদ্যালয়ে লিখিত অভিযোগ করেন। বৈঠক বসার আগেই সোমবার সকালে মেম্বার তার ছেলে ও ভাগিনা বিদ্যালয়ে ঢুকে সাইদারকে এ্যালোপাথাড়ি মারপিট করে।
এবিষয়ে ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, সেখানে কোন মারামারির ঘটনা ঘটেনি। ধাক্কাধাক্কি হয়েছে।
প্রধান শিক্ষক ফজলে এলাহী বলেন, শফিকুল মেম্বার পূর্ব শত্রুতার জেরে শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষক সাইদারকে মারধর করে। আমরা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী সবাই নিরাপত্তাহীনতায় ভুগছি।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মইনুল ইসলাম বলেন, এবিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে এবং ঘটনাস্থল থেকে মেম্বারের ছেলেকে আটক করা হয়েছে।


প্রকাশিত: September 16, 2025 | সময়: 12:17 am | সুমন শেখ

আরও খবর