সর্বশেষ সংবাদ :

বিভিন্ন দাবিতে কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার :
বিভিন্ন দাবিতে রাজশাহীর শহীদ আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল এর পক্ষ থোকে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার দুপুর একটায় এই স্মারকলিপি প্রদান করা হয়।

 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কলেজ ক্যাম্পাস – ছাত্রদের ট্রেন্ট ও মাঠ পরিষ্কার এবং নতুন ব্যাচ (২০২৫-২৬) এর ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন ও নবীন বরণ কলেজে আয়োজন করা।
এছাড়াও এইচএসসির নবীন শিক্ষার্থীদের জন্য হেল্প ডেক্স এর সুবিধা প্রদান করা।

 

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক আসাদ রহমান শুভ, সদস্য সচিব সাইফুল্লাহ সাইফ, এছাড়াও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ সহ সাধারণ শিক্ষার্থী বৃন্দ।

সানশাইন /শামি


প্রকাশিত: September 14, 2025 | সময়: 8:23 pm | Daily Sunshine