, , ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী কোর্টের আইনজীবী রওশন আরা পপি গত বুধবার রাত ২টায় ঢাকায় জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর রুহের মাগফিরাত কামনায় শুক্রবার বাদ আসর রাজশাহীর ঘোড়ামারাস্থ মরহুমার নিজ বাসভবনে পরিবারের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, রাজশাহী বার এসোশিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট সমসেদ আলী, রাজশাহী মহানগর মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি মনোয়ারা বেগম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুন ফেরদৌস, জরিনা খাতুন ও রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, রাজশাহী বারের আইনজীবীগণ, প্রতিবেশী, আত্মীয়স্বজন ও পরিবারের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ এডভোকেট রওশন-আরা পপির বর্নাঢ্য রাজনৈতিক ও কর্মজীবন সম্পর্কে তুলে ধরেন। বক্তব্য শেষে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।