, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার বিকালে জোনাইল পাগলা বাজারে তার মুদি দোকান থেকে গ্রেপ্তার করা হয়। তিনি জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন জানান, তাকে বড়াইগ্রাম পৌরসভার মৌখাড়ায় বিএনপি কার্যালয় ভাংচুর ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১২ জুন জোনাইল ইউনিয়নের দিঘইর গ্রামে আওয়ামী লীগ কর্মী রওশন আলম রোশা (৬৫) হত্যা মামলার তিনি আসামী। তিনি প্রায় দেড় মাস পলাতক থেকে সম্প্রতি উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন।