, , ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে নওগাঁ ও জয়পুরহাট জেলা দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় নওগাঁ জেলা দল ১-০ গোল করে জয় লাভ করেন। গোল করেছেন নওগাঁ দলের মুন্না।
খেলার উদ্বোধন করেন উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী আল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম-আহবায়ক এমএ ওহাব প্রমুখ। এ খেলার দ্বিতীয় পর্বে নওগাঁ জেলার মুখোমুখি হবে জয়পুরহাট জেলা দল নওগাঁ স্টেডিয়ামে।