সর্বশেষ সংবাদ :

মহিলাদল রাজশাহী মহানগরের সভাপতি এড.পপি’র ইন্তেকাল

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী মহানগরের অন্যতম সভাপতি ও রাজশাহী কোর্টের জনপ্রিয় আইনজীবী রওশন আরা পপি ইন্তেকাল করেছেন ( ইন্না—–রাজিউন)। তিনি বুধবার রাত ২টায় ঢাকায় জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন থেকে মরণব্যাধি রোগ ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬০ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে , আইনজীবী স্বামী, আত্মীয়স্বজন, রাজনৈতিক ও কর্মজীবনের সহকর্মীসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বাদ আসর রাজশাহী মহানগরীর টিকাপাড়া ঈদগাহ মাঠে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমার লাশ টিকাপাড়া গোরস্তানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুর হক মিলন ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র অন্তর্গত বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, শাহ মখদুম থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি’র সাধারণ সম্পাদক আলাউদ্দিন, যুবদল রাজশাহী মহানগরের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক নজরুল ইসলাম খোকা, ছাত্রদল রাজশাহী মহানগরের সভাপতি আকবর আলী জ্যাকি ও সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ।
এছাড়াও জেলা ও দায়রা জজ আদালত, রাজশাহীর পিপি এডভোকেট রইসুল ইসলাম, মহানগর দায়রা জজ আদালত, রাজশাহীর পিপি এডভোকেট আলী আশরাফ মাসুম, রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি এডভোকেট পারভেজ তৌফিক জাহেদীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, আইনজীবীগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকাবাসী ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।
মিজানুর রহমান মিনুর শোক: তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকায়িত পরিবারের সমবেদনা এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। তিনি বলেন, পপি অত্যন্ত ভালমনের মানুষ ছিলেন। তিনি আমাকে বড় ভাই হিসেবে দেখতেন এবং বিভিন্ন বিষয়ে তাঁর সাথে আলোচনা ও পরামর্শ নিতেন। এছাড়াও তিনি ছিলেন একজন পরোপোকারী মানুষ। তাঁর মৃত্যুতে মহিলাদল তথা বিএনপি পরিবারের অনেক ক্ষতি সাধিত হলো। তিনি আবারও মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
বিএনপি কেন্দ্রীয় কমিটির শোক: মৃত্যুতে গভীর শোক ও শোকায়িত পরিবারের সমবেদনা এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুর হক মিলন।


প্রকাশিত: September 11, 2025 | সময়: 5:40 am | সুমন শেখ

আরও খবর