, , ।
বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি: রাজশাহীর মুন্ডুমালা পৌরসভার রাস্তা-ঘাট ও অবকাঠামোর উন্নয়ন কাজের পরিদর্শন করেছেন পৌর প্রশাসক ও তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান।
মঙ্গলবার বিকালে তিনি মুন্ডুমালা পৌর ভবনের চলমান অবকাঠামো উন্নয়ন ঘুরে দেখেন। পরে তিনি ৭ নং ওয়ার্ডে (চড়ক ডাংঙ্গা) সম্প্রতি শেষ হওয়া আর সিসি রাস্তা পরিদর্শন এবং ২ নং ওয়ার্ডে চলমান ড্রেনেজ কাজ পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় ইউএনও’র সঙ্গে উপস্থিত ছিলেন, মুন্ডুমালা পৌর নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম উপ-সহকারী প্রকৌশলী নাজমুল ইসলাম প্রমুখ। ইউএনও লিয়াকত সালমান পরিদর্শন কালে প্রকৌশলীদের বলেন, টিকসহ ও মানসম্পন্ন কাজ করতে হবে। যাতে দীর্ঘস্থায়ী পরিকল্পনা থাকতে হবে। গ্রামের পৌরসভায় বিশেষ করে রাস্তা নির্মাণ করার আগে পানি নিস্কাশনের জন্য ড্রেন করতে হবে। নয়তো রাস্তা টিকসই হবে না।