সর্বশেষ সংবাদ :

পবায় প্রস্তুতিমুলক সভায় বিএনপি নেতা মিলন: রাজনৈতিক পরিস্থিতি ঘোলা করতে একটি মহল গভীর ষড়যন্ত্র করছে

স্টাফ রিপোর্টার: বাংলার রাখাল রাজা, বহু দলীয় গণতন্ত্রের পুরোধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পরে দেশে যখন ভয়াবহ দুর্ভিক্ষ এবং দেশে তৎকালীন শাসক শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগকে বাতিল করে বাকশাল কায়েম করে একনায়কতন্ত্র কায়েম করে দেশের মানুষকে এক ধরনের বন্দিশালায় রেখেছিলেন। সেইসাথে সকল স্বাধীনতা খর্ব করেছিলেন। বাকশালী নেতাদের ভয়ে মানুষ যখন অতিষ্ট হয়ে পরেছিলো। শুধু তাইনয় মেজর জিয়াউর রহমানকে কারাগারে বন্দি করে রেখেছিলেন।
১৯৭৫ সাল পরবর্তী সময়ে সিপাহী-জনতা মেজর জিয়াউর রহমানকে একটি বিপ্লবের মাধ্যমে বন্দিদশা থেকে মুক্ত করে দেশর হাল ধরার জন্য সিপাহী-জনতা অনুরোধ করলে তিনি দেশের হাল ধরেন এবং পরবর্তীতে তিনি বিএনপি নামে একটি দল গঠন করেন বলে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত সাতদিনব্যাপি কর্মসূচী বাস্তবায়নের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এই কথাগুলো বলেন।
মিলন আরো বলেন, দেশের হাল ধরেই দেশকে বিশ্বের দরবাওে পরিচিত করা, একনায়কতন্ত্র থেকে দেশের জনগণকে মুক্ত করা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করার কাজে আত্মনিয়োগ করেন। সেইসাথে দেশকে দুর্ভিক্ষের কবল থেকে বাঁচাতে কৃষির উন্নয়নে মনোনিবেশ করেছিলে এবং কৃষিতে বিপ্লব ঘটান। তিনি বলেন, নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে কিছু দল যাদের নেই কোন সমর্থক, তারাই রাজনৈতিক পরিস্থিতি উপ্তপ্ত করার ষড়যন্ত্র করছে। স্বাধীনতা বিরোধী একটি দল এখন আবার পিআর পদ্ধতি দাবী করছে। তারা আসলে এ দেশের কোনদিন ভাল চায়নি। প্রকৃতপক্ষে বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশ হোক তা তারা চায়নি। এই দল সকল অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠান দখল করছে।
তিনি আরো বলেন, জামায়াত মনে করছে এভাবেই ক্ষমতায় যাওয়া যাবে। কিন্তু বিএনপি কখনো দখলবাজে বিশ্বাস করেনা। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৪ সালে ৫ আগস্টের পরেরদিনই নির্দেশনা দিয়েছিলেন বাংলাদেশের সকল জনগণের জান ও মাল রক্ষা করতে। বিএনপি এখন পর্যন্ত তা পালন করে যাচ্ছে। এটাকে স্বাধীনতা বিরোধী চক্র মনে করছে বিএনপি’র দুর্বলতা। তারা মনে করছে ক্ষমতায় তারা বসে গেছে। তারা আসলে গভীর ঘুমের স্বপ্নে বিভোর হয়ে আছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দেশে অরাজকতা শুরু হয়ে গেছে। শুক্রবার গণপরিষদের সভাপতি সাবেক ভিপি নুরুল ইসলাম নুরকে সম্পুর্ন ষড়যন্ত্রমূলকভাবে বিনা কারনে হত্যার উদ্দেশ্যে মারপিট করা হয়েছে। তিনি এখন আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি আরো বলেন, আগামীতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন। এ নিয়েও চলছে ষড়যন্ত্র। এসকল ষড়যন্ত্র রুখে দিয়ে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের শক্ত হওয়ার আহ্বান জানান তিনি। সেইসাথে নির্বাচনী প্রস্তুতি নেয়ার কথা বলেন।
তিনি বলেন, পিআর পদ্ধতি বলে শব্দ বাংলাদেশে বাস্তবায়ন হতে দেয়া হবেনা। এদেশের জনগণ ব্যালেটের মাধ্যমে নিজের পছন্দমত ব্যক্তিকে ভোট দিয়ে নেতা নির্বাচন করেন। এই ধারাই অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি। বক্তব্যের শেষের দিকে তিনি সাতদিনব্যাপি কর্মসুচী ঘোষনা করেন। আর এ সকল কর্মসূচীতে সকল নেতাকর্মী এবং জনগণকে অংশগ্রহন করার আহ্বান জানিয়ে দিকনির্দেশনা দিয়ে বক্তব্য শেষ করেন।
পবা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন বিএনপি রাজশাহী শাখার সদস্য সাবেক চেয়ারম্যান সাজাহান আলী। পবা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ এর সঞ্চলানায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মাস্টার, আব্দুল মান্নাফ মুন্নাফ, দর্শনপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রমজান আলী, দামকুড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক এনামুল হক কনক ও সদস্য সচিব নওশাদ আলী, পারিলা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক রেজাউল করিম ও সদস্য সচিব মোখলেসুর রহমান রেন্টু, হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক শিহাব উদ্দিন, হড়গ্রাম ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দীন ও পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমানসহ পবা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: August 31, 2025 | সময়: 4:04 am | সুমন শেখ