সর্বশেষ সংবাদ :

বগুড়ায় টিএমএসএস কার্যক্রম পরিদর্শন করেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুক্তরাজ্য ও উত্তর আয়ারল্যান্ডে নিযুক্ত হাইকমিশনার আবিদা ইসলাম ও তার টিম বৃহস্পতিবার টিএমএসএস পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান ও কার্যক্রম পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় এর সচিব (পূর্ব ও পশ্চিম), ড. মুঃ নজরুল ইসলাম।
পরিদর্শন শেষে টিএমএসএস এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাতৎ করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম, টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক রোটা. ডা. মোঃ মতিউর রহমান, উপ-নির্বাহী পরিচালক সোহরাব আলী খান, পরিচালক (আইসিটি) নিগার সুলতানা, সেক্টর প্রধান লায়ন ফয়জুন নাহার টিএমএসএস বিভিন্ন বিভাগের পরিচালক, অধ্যক্ষবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাগণ প্রমূখ।


প্রকাশিত: August 22, 2025 | সময়: 4:10 am | সুমন শেখ

আরও খবর