সর্বশেষ সংবাদ :

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের উন্নয়নে কাজ করবে বাফুফে: তাবিথ আউয়াল

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের উন্নয়নে কাজ করবে বাফুফে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফের) সভাপতি তাবিথ আউয়াল। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৪টায় শাখা ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষ্যে ডেমোক্রেটিব ফর অল উইমেন আন্তঃহল ফুটবলপ্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন শেষে মন্তব্য করেন তিনি।
এসময় তিনি আরো বলেন, “আমরা গর্বের সঙ্গে স্মরণ করতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো এরকম বড় একটা স্টেডিয়াম হয়। জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে শিক্ষার জায়গাটা আরো চর্চা করতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটি করে স্টেডিয়াম হবে প্রতিটি স্কুলের সামনে মাঠ হবে। বর্তমানে এই স্টেডিয়ামটি আমরা জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাফুফের পক্ষ থেকে স্টেডিয়ামটি উন্নয়নে উদ্যোগ গ্রহণ করেছি।
সভাপতি আরও বলেন, গর্বের সাথেই বলছি স্পোর্টসে রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক এগিয়ে আছে; তারা এরকম একটি স্টেডিয়াম পেয়েছে। এর বাইরে আরও কিছু মিনি স্টেডিয়াম করা যায় কি না- সেটিও আমরা বিবেচনায় রাখবো। বেগম জিয়ার স্বপ্ন ছিল, নারীদের শিক্ষা নিশ্চিত করা। নারীদের পিছিয়ে রাখা যাবে না।
শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, বেগম জিয়া নারী অগ্রগতিতে অসামান্য ভূমিকা রেখেছেন। তিনি শিক্ষা ও সাংস্কৃতিকসহ বিভিন্ন দিকে নারীদের অগ্রগতি নিশ্চিত করেছেন। তার প্রতি শ্রদ্ধা রেখেই আবাসিক হলের নারী শিক্ষার্থীদের নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুলের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পর্ষদ ও শিক্ষকসহ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নারীদের নিয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। এতে ছাত্রী ৬ হলের ৮১ জন অংশ নেয়।


প্রকাশিত: August 22, 2025 | সময়: 4:05 am | সুমন শেখ