, , ।
স্টাফ রিপোর্টার: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের উদ্দ্যোগে সেচযন্ত্রের অপারেটর নিয়োগ ও সেচ ব্যবস্থাপনা সম্পর্কিত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০আগস্ট) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গবেষনা ও প্রশিক্ষণ শাখার আয়োজনে পোস্টাল একাডেমি হল রুমে সেচ অপারেটর নিয়োগ ও সেচ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারে ৪০ জন কর্মকর্তা অংশ গ্রহণ করেন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক তরিকুল আলম (অতিরিক্ত সচিব)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতি:প্রধান প্রকৌশলী শামসুল হোদা, অতি:প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, নীলুফা সরকার বিএমডিএ (সচিব)।
প্রশিক্ষণ সেমিনারে আরো অংশগ্রহণ করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃআব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইকবাল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহীদুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবির আহমেদ, উপ-পরিচালক (সেবা) মাহফুজুল হক, নির্বাহী প্রকৌশলী রুবিনা খাতুন, নির্বাহী প্রকৌশলী সানজিদা খানম মলি, কেমিস্ট কাজী শামীম আরা, সহকারী প্রকৌশলী মোসা:আনোয়ারা খাতুন, প্রশাসনিক কর্মকর্তা রৌশনারা বেগম সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলী সেচযন্ত্রের অপারেটর নিয়োগ ও সেচ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান গবেষনা ও প্রশিক্ষণ শাখার। সেমিনারে সঞ্চালনা করেন নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান।