সর্বশেষ সংবাদ :

রাকাব-এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেড এর ৫৪তম পর্ষদ সভা

স্টাফ রিপোর্টার: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেড (রাকাব-এর সাবসিডিয়ারি কোম্পানি) এর পরিচালনা পর্ষদের ৫৪তম সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাকাব-এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান এবং রাকাব এর ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম। কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আমিন শরীফ; রাকাব-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আবদুর রহমান এবং মহাব্যবস্থাপক প্রশাসন আতিকুল ইসলাম উক্ত সভায় অংশগ্রহণ করেন।
এছাড়াও সদস্য সচিব ও কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার মোঃ আব্দুল্লাহ্ সালাহ্ উদ্দিন গাজী সভায় অংশগ্রহণ করেন। সভায় ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আলোচনাসহ ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


প্রকাশিত: August 21, 2025 | সময়: 2:38 am | সুমন শেখ

আরও খবর