সর্বশেষ সংবাদ :

জেএফএ কাপ নারী ফুটবলে দু’টি ম্যাচ অনুষ্ঠিত, আজ ফাইনাল

স্পোর্টস রিপোর্টার: রাজশাহীতে জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ নারী আঞ্চলিক পর্বের গ্রুপ পর্যায়ে গতকাল দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে জয়পুরহাট জেলা দল ২-০ গোলে নাটোর জেলাকে পরাজিত করে। বিজয়ী দলের পুজারানী ৬ ও ৩৪ মিনিটে গোল দু’টি করেন।
সিরাজগঞ্জ ও নওগাঁ জেলা দলের মধ্যে অনুষ্ঠিত দিনের অপর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। সিরাজগঞ্জ জেলার অনিতা ৩০ মিনিটে এবং নওগাঁ জেলার সুতিরানী ৩৪ মিনিটে গোল করেন। ফলে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
আজ মঙ্গলবার ফাইনালে স্বাগতিক রাজশাহী জেলা চাঁপাইনবাবগঞ্জ জেলার মোকাবেলা করবে বলে বাফুফের ওমেন্স কমিটির প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম জানান।


প্রকাশিত: August 19, 2025 | সময়: 4:19 am | সুমন শেখ