, , ।
স্টাফ রিপোর্টার: নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টিএসসি চত্বরে এনবিআইইউ স্ন্যাকর্স কর্নারে উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১টায় ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. আনসার উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্নারের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, রেজিস্ট্রার ড. আজিবার রহমান, প্রক্টর নুর ই আলম, টিএসসির পরিচালক ড. নাসরিন লুবনাসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। এখানে সুলভ মুল্যে বিভিন্ন খাবার পাওয়া যাবে। এটি শিক্ষক-শিক্ষার্থীদের সুসম্পর্ক বৃদ্ধি ও শিক্ষার্থীদের মুক্ত জ্ঞান চর্চার পরিবেশে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ। এটি পরিচালনা করছেন উদ্যোক্তা সোনিয়া ইয়াসমিন কেকা।