সর্বশেষ সংবাদ :

নগরীতে সিতো-রিউ কারাতে-দো এসোসিয়েশনের ১০১তম বেল্ট বিতরণী

স্টাফ রির্পোটার: রাজশাহীতে বাংলাদেশ সিতো-রিউ কারাতে-দো এসোসিয়েশনের ১০১তম বেল্ট বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে সংগঠনের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। সংগঠনের সভাপতি রেজাউল করিম রাজুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহীর সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী। এবারের বেল্ট পরীক্ষায় ৫৪ জন অংশ নেন। এর মধ্যে তিনজন ব্ল্যাক বেল্টসহ মোট ৪৮ জন উত্তীর্ণ হন। ব্ল্যাক বেল্টপ্রাপ্তরা হলেন—সালওয়া জুমানা ওমর, বিপ্লব কুমার তেওয়ারী ও সালওয়া পারিসা ওমর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ইব্রাহিম হোসেন, উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহী; মো. আব্দুল্লাহ আর মাহমুদ সালাম বিপ্লব, অধ্যক্ষ শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজ রাজশাহী; প্রফেসর মো. আলাউদ্দিন, বিভাগীয় প্রধান পদার্থবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ; মো. খায়রুল হাসান, জেলা সমাজসেবা কার্যালয় রাজশাহী; মো. আজিজুল হক ভূইয়া, সিনিয়র কারাতে প্রশিক্ষক রাজশাহী এবং কে. এম. আতিকুর রহমান, কারাতে প্রশিক্ষক ও রেফারি বাংলাদেশ কারাতে ফেডারেশন।


প্রকাশিত: August 18, 2025 | সময়: 4:04 am | সুমন শেখ