, , ।
রাসেল সরকার, মোহনপুর :
রাজশাহীর মোহনপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুষ্কৃতকারী কে বা কারা। এসময় তারা কালো রঙের পলিথিনে মোড়ানো কাফনের কাপড় রেখে গেছে। কাপড় খুলে সেখানে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লিখা রয়েছে “প্রস্তুত হ রাজাকার”।
শনিবার (৯ আগস্ট) দিনগত গভীর রাতে এনসিপির নেতা উপজেলার ধুরইল গ্রামের আব্দুল কাশেমের ছেলে খালিদ হাসান মিলুর বাড়িতে এ ঘটনা ঘটে। খালিদ হাসান মিলুর রাজশাহী জেলা এনসিপি সমন্বয় কমিটির সদস্য ও জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক।
রবিবার বিকেলে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে খবর পেয়ে এনসিপির ঐ নেতার বাড়িতে পুলিশ গিয়ে তদন্ত করে এসেছে। প্রাথমিক তদন্তে এ ঘটনায় সংশ্লিষ্ট কাউকে সনাক্ত করতে পারেননি পুলিশ।
তিনি জানান,এনসিপির ঐ নেতা সকালে থানায় এসেছিলেন। আমরা লিখিত অভিযোগ দিতে পরামর্শ দিয়েছি। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত এনসিপি নেতা খালিদ হাসান মিলু থানায় লিখিত অভিযোগ দেননি বলে জানায় পুলিশ।
এনসিপি নেতা খালিদ হাসান মিলু মুঠোফোন প্রতিবেদককে জানান, শনিবার রাত ১১ টার দিকে আমি বাসায় যায়। এর আধাঘন্টা পর ঘরের জানালার বাইরে থেকে অপরিচিত কন্ঠে আওয়াজ আসে। ভয়ে আমি পাড়াপ্রতিবেশি ডেকে এনে বাইরে বের হয়। এসময় জানালার ধারে আগুন জলতে দেখি। সেখান থেকে পেট্রোলের গন্ধ পাওয়া যায়।
খালিদ হাসান মিলু আরো জানান, আমি পাড়াপ্রতিবেশিদের নিয়ে আশেপাশে খুঁজে কাউকে দেখতে পাইনি। তবে আগুন লাগার পাশেই একটি কালো রঙের পলিথিন দেখতে পাই। পলিথিন খুলে কাফনের কাপড় ও একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লিখা- প্রস্তুত হ রাজাকার, বাবা মায়ের দোয়া নে, তোদের দিন শেষ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
খালিদ হাসান মিলু আরও জানান, আমি তৎক্ষনাৎ মোহনপুর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তদন্ত করে গেছে। আমি এঘটনায় সংশ্লিষ্ট একজনকে কিছুটা সনাক্ত করেছি। যাচাই-বাছাই করে নিশ্চিত হয়ে থানায় লিখিত অভিযোগ দিবো। আপাতত থানা পুলিশকে মৌখিকভাবে অভিযোগ করেছি। পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নিবো।
সানশাইন /শামি