, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘ক্যারিয়ার ক্রুইজ ২.০’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানের আয়োজন করে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সোসাইটি অফ প্রসেস ইঞ্জিনিয়ারিং, রুয়েট (এসপিইআর)।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, ‘এই ধরণের আয়োজন আমাদের শিক্ষার্থীদেরকে ক্যারিয়ার বেছে নিতে সহযোগীতা করছে। দক্ষ জনবলের খোঁজে এখানে নামকরা প্রতিষ্ঠানগুলো সরাসরি শিক্ষার্থীদের কাছ থেকে সিভি গ্রহণ করে। ফলে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা গ্রহণের পর চাকরির জন্য বসে থাকতে হয় না।’
রুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ নূরুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী এবং ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। আরও উপস্থিত ছিলেন রুয়েটের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রসঙ্গত, ক্যারিয়ার ক্রুইজে স্বনামধন্য মোট ৬ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। অংশগ্রহকারী প্রতিষ্ঠানগুলোতে রুয়েটের শিক্ষার্থীরা সরাসরি তাদের জীবন বৃত্তান্ত (সিভি) জমা দিতে পারবেন। সেই সিভি বাছাই করে প্রতিষ্ঠানগুলো তাদের দক্ষ জনবল বাছাই করে নিবে।