, , ।
স্টাফ রিপোর্ট তানোর:
তানোর উপজেলা বিএনপির উদ্যোগে ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানের আয়োজনে জুলাই গণ-অভ্যূত্থানে ‘শেখ হাসিনা সরকার’ পতনের প্রথম বর্ষপূতি উপলক্ষে আনন্দ র্যালি ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও দুই পৌরসভা থেকে উপজেলা চত্বরে নেতা কর্মীরা মিছিল নিয়ে আসেন। প্রায় তের হাজার নেতাকর্মীর উপস্থিত হয়। সাড়ে ১১ টায় দিকে উপজেলা চত্বর থেকে আনন্দ র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তানোর থানা মোড়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আখারুজ্জামান হান্নান।
পথসভায় বক্তব্য রাখেন রাজশাহী-১ তানোর গোদাগাড়ী আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী মেজর জেনারেল (অব:) শরিফ উদ্দিন, রাজশাহী জেলা বিএনপির সাবেক সদস্য ও তাদের পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান প্রমুখ।
শেষে জুলাই গণ-অভ্যূত্থানে নিহত শহিদদের আত্মার মাগফিরাত কামনায় করা হয়। অপর দিকে তানোর থানার জামাতের উদ্যোগে বিকেল আনন্দর র্যালি বের হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তানোর গোল্লাপাড়া বাজার মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় তানোর থানা জামাতের আলমগীর হোসেনের সভাপতিত্বে জামাতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
টিপু সুলতান /শামি