সর্বশেষ সংবাদ :

ভালো ফল করেও পড়াশুনা নিয়ে অনিশ্চিয়তায় শারমিন

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে অদ্যম মেধাবী শারমিন খাতুন। বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শারমিনের প্রাপ্ত নম্বর ১১৯৮।
উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শামপুর গ্রামের মাইনুল ইসলাম ও সাজেদা খাতুন দম্পতির প্রথম সন্তান সে। তার ১১ বছর বয়সী একটি ভাই রয়েছে। শারিরীকভাবে অসুস্থ পিতা কোন কাজ করতে না পারলেও মা সাজেদা খাতুন গ্রামের একটি কৃষি খামারে জৈব সার উৎপাদনে অনিয়মিত শ্রমিক হিসেবে সামান্য বেতনে কাজ করেন। তা দিয়েই চলে তাদের সংসার ও তার পড়ালেখার খরচ চালিয়ে যাচ্ছেন তার মা।
দারিদ্র্যতার সীমারেখায় বেড়ে ওঠা শারমিন শিশু শ্রেণি থেকেই মেধাবী বলে জানান তার মা সাজেদা খাতুন। তার কোন গৃহ শিক্ষক না থাকলেও বিদ্যালয়ের শিক্ষকের কাছে রসায়ন ও গ্রামের একটি কোচিং সেন্টারে ইংরেজি বিষয়ে প্রাইভেট পড়েছে সে। তার মেধা সম্পর্কে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন জানান, ষষ্ঠ শ্রেণিতে ভর্তির পর থেকে তাকে খুব মেধাবী মনে হয়েছে। এসএসসিতে ভালো ফলাফলের পেছনে তার অভিভাবক, শিক্ষক ও প্রতিষ্ঠানের ভুমিকা রয়েছে।
শারমিন জানায়, ভর্তির জন্য অনলাইনে সে ইতোমধ্যে আবেদন করেছে। হয়তো ভালো কোন একটি কলেজে ভর্তির সুযোগ হবে কিন্তু পড়াশোনা চিন্তামুক্ত ভাবে চালিয়ে যাওয়ার অনিশ্চয়তা রয়েছে তার ভবিষ্যতে একজন আদর্শ শিক্ষক হওযার স্বপ্ন।


প্রকাশিত: August 4, 2025 | সময়: 3:21 am | সুমন শেখ