, , ।
লালপুর প্রতিনিধি: সেবাধর্মী থানা হিসেবে নাটোরের লালপুর থানার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাজাহান এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজম্যান্ট) সারোয়ার জাহান, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন, লালপুর থানার ওসি মমিনুজ্জামান প্রমুখ।