সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে শিক্ষিকার বাড়িতে ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে স্কুল শিক্ষিকা ও তার সন্তানদের বেঁধে রেখে ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের চকপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মামুন হোসেন (৩২) ফারুক হোসেনের ছেলে রাজিব হোসেন (২৫)।
জানা যায়, গত রোববার মধ্যরাতে চকপাড়া গ্রামে স্কুলশিক্ষিকা আরফাতুন নাহার মেরিনা ও তার ছেলে-মেয়েকে বেঁধে রেখে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ওই শিক্ষকের স্বামী এনজিওর চাকরী করায় অন্য জেলায় থাকায় তিনি সন্তানদের নিয়ে বাড়িতে থাকতেন। এ সুযোগে ৭-৮ জন মাক্স পরা ডাকাত জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে নগক এক লাখ টাকা ও ৫ ভরি সোনার গহনা লুটে নেয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন জানান, এ ঘটনায় সোমবার রাতে ওই শিক্ষিকা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


প্রকাশিত: July 24, 2025 | সময়: 5:22 am | সুমন শেখ