, , ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: বেসরকারী সংস্থা দি হাঙ্গার প্রজেক্টের সার্বিক অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা বিষয়ে এক মতবিনিময় সভা সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা কৃষি কর্মকর্তার দপ্তরের হলরুমে অনুষ্ঠিত হয়। বাগমারা উপজেলা শাখার দি হাঙ্গার প্রজেক্টের পিস ফ্যাসালিটেটর গ্রুপ (পিএফজি)র সদস্যদের উদ্যোগে এই মত বিনিময়ের আয়োজন করা হয়।
দি হাঙ্গার প্রজেক্টের বাগামার উপজেলা শাখার পিচ এ্যামবাসেডর ও ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মেজবাহুল হক দুলুর সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর ও সাঁকোয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক মাহফুজুর রহমান প্রিন্সের পরিচালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর এস এম শফিকুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রভাষক মামুনুর রশীদ মামুন, মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপিকা রিনা ইসলাম, বাগমারা প্রেস ক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাবেক সভাপতি ইউসুফ আলী সরকার, বিএনপির নেতা মোবারক হোসেন, জিল্লুর রহমান প্রমুখ।
সভায় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ঐকের বিষয়ে আলোচনা হয়। বিভিন্ন বক্তার বিভিন্ন বক্তব্যে বাগমারায় সর্বদলীয় মানুষের মধ্যে ঐক্যের বিষয় গুলো উঠে আসে। গত তিন মাসে বাগমারায় কোন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সহিংসতার কোন ঘটনা ঘটেনি বলে বক্তারা তাদের বক্তব্যে তুলে ধরেন। বক্তাদের বক্তব্য শুনে দা হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।